শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
রাঙামাটি, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি

---
‎‎উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ‘জাতীয় যুবশক্তি’ এর সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আগামী ৬ মাসের জন্য একটি নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
১১ সেপ্টেম্বর সংগঠনটির ময়মনসিংহ জেলা শাখার কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। ময়মনসিংহ জেলা শাখা জাতীয় যুবশক্তির আহ্বায়ক ফয়সাল ফারনিম ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন ফরাজী যৌথভাবে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। এই কমিটিতে জেলা শাখার মুখ্য সংগঠক দেলোয়ার হোসাইনের সুপারিশ রয়েছে।
অনুমোদিত এ নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসানুর রহমান সজিব এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন উজ্জ্বল মিয়া। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আশিকুর রহমান এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে ওলিউল্লাহ দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য মাঝে রয়েছেন, যুগ্ম আহ্বায়ক সোহান আহমেদ, মোমেন আহমেদ, আলমগীর হোসেন, মোমেন, কবীর মিয়া, শেখ মাহমুদ নানক এবং জাহাঙ্গীর আলম। যুগ্ম সদস্য সচিব শেখ মোহাম্মদ ইশতিয়াক, আব্দুল কাইয়ুম মন্ডল, ইলিয়াস আহমেদ, জহির রায়হান ও হাবিবুল্লাহ বাহার।
এছাড়াও মুখ্য সংগঠক হিসেবে নাজমুল হুদা কাউসার এবং সিনিয়র সংগঠক হিসেবে জাহাঙ্গীর আলম চকদার দায়িত্ব পেয়েছেন। এছাড়াও সংগঠক হিসেবে স্থান পেয়েছেন রাহিম, তোফায়েল আহমেদ, রুবেল আহমেদ, ইকরামুল হক, নাঈমুর রহমান, আরাফাত হোসেন বাবুল, আলমগীর হোসেন, জাকির হাসান, জাহিদুল ইসলাম রাব্বি, ইসমাইল হোসেন, মাসুম মিয়া, জাকিরুল হোসাইন, জাহিদুল ইসলাম রবি, আশরাফুল আলম, রকি মিয়া, ইয়াসিন আহমেদ, সিয়াম, রিয়াজুল আহমেদ, কামরুল হাসান, মোজাফেল হক, রুবেল মিয়া, হাঃ অলিউল্লাহ, বাইজিত হাসান, মজিবুর রহমান, কামরুল ইসলাম রাব্বি এবং রাকিবুল হাসান তুহিন।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়া প্রকাশ করে নবগঠিত কমিটির আহ্বায়ক হাসানুর রহমান সজিব বলেন, আমাকে ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তির আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় জেলা নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তরুণ ও যুবসমাজকে সাথে নিয়ে একটি সৎ, সমৃদ্ধ ও সমৃদ্ধশালী সমাজ গঠনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আগামী ৬ মাসের মধ্যে ঈশ্বরগঞ্জের সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করে আমরা যুবশক্তির হাতকে আরও শক্তিশালী করব।
কমিটির সদস্য সচিব উজ্জ্বল মিয়া বলেন, আমাদের লক্ষ্য যুবসমাজের কর্মসংস্থান তৈরি, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক উন্নয়নে যুবদের সচেষ্ট করা। ঈশ্বরগঞ্জ উপজেলার যুবসমাজকে সাথে নিয়ে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব এবং জাতীয় যুবশক্তিকে এ অঞ্চলের সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলব।
সংগঠনটির ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক ফয়সাল ফারনিম জানান, যুবদের সঠিক দিশা দেখাতে এবং সাংগঠনিক শৃঙ্খলা ও গতিশীলতা বজায় রাখার জন্য এই সাময়িক কমিটি দেওয়া হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে উপজেলা ও তৃণমূল পর্যায়ে কমিটিগুলো পূর্ণাঙ্গ রূপ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নাশকতার অভিযোগে ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
‎‎ ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড, অবৈধ মিছিল আয়োজন ও মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার লক্ষিগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রহমতুল্লাহ রতন (৪৮) মাইজবাগ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার মাইজবাগ ইউনিয়নের চরশংকর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রহমতুল্লাহ রতনের বিরুদ্ধে এলাকায় সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা, বিভিন্ন সময়ে অবৈধ মিছিলের আয়োজন এবং ওইসব মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। এরই ধারাবাহিকতায় ঈশ্বরগঞ্জেও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অভিযান ও মামলা হওয়ার ঘটনা ঘটছে। বিশেষ করে সরকারবিরোধী মিছিল, নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে, এমন কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ অভিযান পরিচালনা করছে।
এর আগে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জে মিছিল ও সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল। বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হলে তা প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে আসছে।
পুলিশ জানান, রাজনৈতিক পরিচয় নয়। অভিযোগ ও মামলার ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয় আদালতে বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। গ্রেফতারকৃত রহমতুল্লাহ রতনকে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঈশ্বরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু চলবে তিন মাস
‎‎ ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধনের পর শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে জনসচেতনতামূলক র্যালী ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে এ অভিযান শুরু হয়।
উপজেলা পরিষদ হল রুমে শনিবার সকাল ৯টায় আয়োজিত ভিডিও কনফারেন্সে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল খালেক আলমগীর, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাংবাদিক রেজাউল করিম রাজুসহ সংশ্লিষ্টরা ভিডিও কনফারেন্সটি প্রত্যক্ষ করেন।
ভিডিও কনফারেন্স শেষে ঈশ্বরগঞ্জ পৌরসভার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের নেতৃত্বে শহরে একটি জনসচেতনতামূলক র্যা লি বের করা হয়। র্যালীতে আইনশৃঙ্খলা বিভাগের প্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
র্যালীটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।
র্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটানো বা মশা নিধন কার্যক্রমের ওপর নির্ভর করলে হবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ বাড়িঘর, আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। যেখানে পানি জমে থাকে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসন, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ, পৌরসভা ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন, পরিচ্ছন্নতা একটি নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়। প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই তিন মাসব্যাপী এ কর্মসূচিকে সফল করতে সবাইকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে। আগামী তিন মাস বিভিন্ন পর্যায়ে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে ডেঙ্গুর ঝুঁকি কমানোই এ কর্মসূচির মূল লক্ষ্য।

উন্নয়নের প্রত্যাশায় উচাখিলায় জনপ্রতিনিধি হতে আলোচনায় হিমেল
‎‎ ঈশ্বরগঞ্জ :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিতে চান নূর-ইজদানী (হিমেল)। নির্বাচনের সিডিউল ঘোষণার খবরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন তিনি।
ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ শুরু করেছেন হিমেল। মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে সামাজিক উন্নয়ন ও এলাকার পরিবর্তনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন তিনি।
নূর-ইজদানী (হিমেল) ইজদানী ট্রেড কর্পোরেশন ও ইজদানী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করছেন বলে জানান তিনি।
মেম্বার নির্বাচিত হলে নাগরিকদের প্রয়োজনীয় সেবা সহজ ও হয়রানিমুক্ত করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন হিমেল। তার পরিকল্পনার মধ্যে রয়েছে নাগরিক সনদপত্র, জন্ম-মৃত্যু নিবন্ধন ও ওয়ারিশান সনদপত্র পেতে হয়রানি বন্ধ করা। পাশাপাশি আইনবহির্ভূতভাবে হয়রানিমূলক বা মিথ্যা মামলা-হামলার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
এ ছাড়া বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবৈধ লেনদেন বন্ধ করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে সুষম বণ্টন নিশ্চিত করা, রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কার, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ এবং সরকারি অনুদানের সঠিক বাস্তবায়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
স্থানীয় তরুণ ভোটার আক্তার হোসেন বলেন, ‘হিমেল আমাদের তরুণ সমাজের পরিচিত মুখ। তার নেতৃত্বে আমরা আমাদের ওয়ার্ডকে আরও এগিয়ে নিতে চাই। দলমতের ঊর্ধ্বে উঠে তাকে মেম্বার হিসেবে দেখতে চাই।’
মরিচারচর গ্রামের বাসিন্দা মঙ্গলু মিয়া (৬০) বলেন, ‘হিমেল খুব পরোপকারী। গ্রামের মানুষের বিভিন্ন সমস্যায় তাকে পাশে পাওয়া যায়। আগামী নির্বাচনে আমরা এমন একজন প্রার্থী চাই, যিনি মানুষের পাশে থাকবেন।’
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নূর-ইজদানী (হিমেল) বলেন, ‘এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। চিকিৎসা সহায়তা, রাস্তাঘাট মেরামত, বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কাজ করছি। নির্বাচন থাকুক বা না থাকুক, আমি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তবে এলাকার জনগণই চাচ্ছেন, আমি যেন তাদের প্রতিনিধি হিসেবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করি।’
তিনি আরও বলেন, তরুণদের সম্পৃক্ত করে একটি সুন্দর, মাদকমুক্ত ও বৈষম্যহীন ওয়ার্ড গড়ে তোলাই তার অন্যতম লক্ষ্য। নির্বাচিত হলে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করবেন বলেও জানান তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে উচাখিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তরুণ প্রার্থী হিসেবে নূর-ইজদানী (হিমেল) প্রার্থিতা ঘোষণায় স্থানীয় তরুণদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।





আর্কাইভ