শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর

--- বান্দরবান, ১৭ সেপ্টেম্বর ২০২৬ :: পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে সর্বোচ্চ কাজে লাগাতে বান্দরবানকে একটি শতভাগ পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। পর্যটকদের কাছে জেলার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে শহরের প্রবেশদ্বার থেকে শুরু করে প্রতিটি দর্শনীয় স্থানকে সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন করার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যটন উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু এসব কথা বলেন।
পাহাড় ও সমতলের মানুষের মধ্যে সম্প্রীতির মেলবন্ধনের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী সাচিং প্রু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘রংধনু জাতি’ গঠনের যে স্বপ্ন, তা বাস্তবায়নে পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় জনগোষ্ঠী বড় ভূমিকা রাখতে পারে। এসময় তিনি রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানকে যুক্ত করে একটি সমন্বিত পর্যটন রুট চালুর বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন।
আসন্ন অক্টোবর মাস থেকে পর্যটকদের ভিড় বাড়ার কথা উল্লেখ করে মন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে এখন থেকেই সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। বিশেষ করে জেলার প্রবেশমুখ কেরানীহাটসহ পার্শ্ববর্তী সড়কগুলো যানজটমুক্ত ও পরিষ্কার রাখার তাগিদ দেন তিনি।
পর্যটন সেবার মান নিয়ে মন্ত্রী সাচিং প্রু স্পষ্ট বার্তা দেন যে, হোটেল ও রেস্তোরাঁর রান্নাঘর থেকে শুরু করে আবাসিক কক্ষ এবং ওয়াশরুমে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। পাশাপাশি খাবারসহ অন্যান্য সেবার মূল্য পর্যটকদের নাগালের মধ্যে রাখার নির্দেশ দেন তিনি।
ট্যুরিস্ট গাইডদের জেলার ‘দূত’ হিসেবে আখ্যায়িত করে মন্ত্রী বলেন, পর্যটকদের সাথে তাদের আচরণ ও যোগাযোগ দক্ষতা হতে হবে অত্যন্ত মার্জিত। বিদেশি পর্যটকদের সুবিধার্থে ইংরেজিতে দক্ষ গাইড তৈরির উদ্যোগ নেওয়ারও পরামর্শ দেন তিনি। পাহাড়ি রাস্তায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর ওপরও তিনি বিশেষ জোর দেন।
পরিশেষে মন্ত্রী স্মরণ করিয়ে দেন, পর্যটন খাতের এই আমূল পরিবর্তন কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়। প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, পরিবহন ও হোটেল মালিক এবং স্থানীয় জনসাধারণের যৌথ প্রচেষ্টাতেই বান্দরবানকে একটি আদর্শ পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত এই সভায় জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক

আর্কাইভ