বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
![]()
গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি ::ঝালকাঠি পৌরসভার ব্যবসা প্রতিষ্ঠান গুলোকে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনতে সার্ভিস চার্জ কার্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বৃহস্পতিবার ৫ নভেম্বর সকাল ১১ টায় ঝালকাঠি পৌরসভার আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় ব্যবসায়ীদের হাতে সার্ভিস চার্জ কার্ড তুলে দেওয়া হয়।
উদ্বোধন অনুষ্ঠানে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, ঝালকাঠিকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ জন্য নগরবাসী ও পরিচ্ছন্নতাকর্মী উভয় পক্ষের দায়িত্ব রয়েছে। পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত বর্জ্য সংগ্রহ করবেন, অন্যদিকে ব্যবসায়ী ও নগরবাসী নির্ধারিত নিয়ম মেনে বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করবেন। সার্ভিস চার্জ কার্ডের মাধ্যমে দুই পক্ষের মধ্যে সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত হবে। সম্মিলিত উদ্যোগেই ঝালকাঠিকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।
ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, এবং ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মো. রেজওয়ানসহ আরও অনেকে।
ঝালকাঠি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন
ঝালকাঠি :: কারিগরি শিক্ষার প্রসারে ঝালকাঠিতে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঝালকাঠির নলছিটির প্রতাপ এলাকায় নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির গাজী এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্নেহলতা রায়সহ সংশ্লিষ্টরা। ২০২৮ সালের মধ্যে প্রতিষ্ঠানটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। এটি চালু হলে স্থানীয় শিক্ষার্থীদের উচ্চতর কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বলেন, এ প্রতিষ্ঠান থেকে স্থানীয় ছেলে-মেয়েরা জ্ঞানভিত্তিক কারিগরি শিক্ষা অর্জন করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। এর মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি এলাকার শিক্ষার মানোন্নয়নেও ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।
পলিটেকনিক ইনস্টিটিউটটি চালু হলে ঝালকাঠি ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার জন্য দূরবর্তী জেলায় যাওয়ার প্রয়োজন কমবে বলে আশা করা হচ্ছে।





জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি
ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান
সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু