শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

--- মুহাম্মদ আতিকুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :: শিশু শিক্ষার্থীদের মেধা যাচাই, প্রতিভা বিকাশ এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে গাজীপুরে বেসরকারি বৃত্তি প্রকল্প পাঠশালা স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৬ নভেম্বর গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি এলাকার কাজী আজিমউদ্দিন কলেজ রোডে অবস্থিত পিস ইন্টারন্যাশনাল স্কুল, সামারডেইল এলিমেন্টরি ইংলিশ স্কুল, গাজীপুর ইউনাইটেড কলেজ ভবন এবং টাঙ্গাইলের নাগরপুরসহ মোট চারটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই শিফটে আয়োজিত এ পরীক্ষায় প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পাঠশালা স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় ২২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৭০০ শিক্ষার্থী অংশ নেয়। গাজীপুর ছাড়াও ঢাকা, কুমিল্লা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা থেকে অনলাইন ও অফলাইনে আবেদন করে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ মেহেদী হাসান (এলিস), বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ভাইস-চেয়ারম্যান হাবিবুল হক সিদ্দিকী, গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সদর মেট্রো থানার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ , বিখ্যাত ব্রেনজীম ট্রেইনার মোঃ নুরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট অতিথিরা।

সরেজমিনে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের উপস্থিতিতে কেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ ও মনোযোগের সঙ্গে পরীক্ষায় অংশ নেয়। অন্যদিকে কেন্দ্রের বাইরে সন্তানদের অপেক্ষায় ভিড় করেন অভিভাবকরা। সন্তানদের এমন একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্রের মান, পরীক্ষা পরিচালনা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়েও তাঁরা সন্তুষ্টি প্রকাশ করেন।

অভিভাবকরা আরও বলেন, সরকারি পর্যায়ে নিয়মিত বৃত্তি পরীক্ষার সুযোগ সীমিত থাকায় এ ধরনের বেসরকারি বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি নিজেদের যোগ্যতা প্রমাণের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করছে। এর মাধ্যমে শিশুদের পরীক্ষা-ভীতি কমে, আত্মবিশ্বাস বাড়ে এবং ছোটবেলা থেকেই প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। তাই শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান তাঁরা।

পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্ট কেন্দ্র সচিব সানজিদা রশিদ জানান, ৪টি কেন্দ্রে ৪ জন কেন্দ্র সচিব, ১২২ জন কক্ষ পরিদর্শক এবং ১৫ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শহীদ শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও পাঠশালা স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম শহীদ বলেন, “আমরা ২০১১ সাল থেকে নিয়মিতভাবে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছি। শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিভা অন্বেষণ এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোই আমাদের মূল লক্ষ্য। প্রতিবছরের মতো এবারও বিভিন্ন জেলার শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।”

তিনি আরও জানান, এবারের পরীক্ষায় বিভিন্ন জেলা থেকে অনলাইন ও অফলাইনে আবেদন গ্রহণ করা হয়েছে। পরীক্ষার ফলাফল ২০২৭ সালের জানুয়ারির শেষ সপ্তাহে ঘোষণা করা হবে।

শিক্ষাবিদ ও অভিভাবকদের মতে, শিশুদের মেধা বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত আয়োজন ও যথাযথ মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে এ উদ্যোগ-এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।





আর্কাইভ