বুধবার ● ১৮ মে ২০১৬
প্রথম পাতা » খেলা » প্রিমিয়ার ভলিবল লীগে তিতাস ও ফায়ার সার্ভিসের জয়
প্রিমিয়ার ভলিবল লীগে তিতাস ও ফায়ার সার্ভিসের জয়

ক্রীড়া প্রতিবেদক :: (৩ বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় রাত ১১.৫৫মিঃ) বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় চলমান ন্যাশনাল ব্যাংক ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে তিতাস ক্লাব ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স।
আজ মঙ্গলবার ১৭ মে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে তিতাস ক্লাব ২৫-১৭, ২৫-১৮ ও ২৫-১৮ পয়েন্টে (৩-০ সেটে) সহজেই পরাজিত করে বাংলাদেশ পুলিশকে।
এদিকে, দিনের অপর ম্যাচে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ২৫-১৫, ২৫-১৫ ও ২৫-১৫ পয়েন্টে (৩-০ সেটে) সহজ জয় তুলে নেয় আজাদ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে।
আগামীকালের খেলা (১৮ মে, বুধবার) :
১. বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বনাম ইষ্ট এন্ড বয়েজ (বিকেল ৪টা)
২. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বনাম ঢাকা সবুজ (বিকেল ৪টা)





কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু