মঙ্গলবার ● ১৭ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন
বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার :: (৩ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৩৫ মিঃ) বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছে পার্বত্য ভিক্ষু সংঘের বৌদ্ধ ভিক্ষুরা। ১৭ মে মঙ্গলবার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাঙামাটির বিভিন্ন বিহারের বৌদ্ধ ভিক্ষুরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন।
এই সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রদ্ধালংকার মহাস্থবির, সুমনা জ্যোতি মহাস্থবির, শাসন প্রিয় মহাস্থবির, শুভদর্শী মহাস্থবির, বাংলাদেশ আদিবাসি ফোরামে সভাপতি সাবেক যুগ্ম সচিব (অবঃ) প্রকৃতি রঞ্জন চাকমা।
মানববন্ধনে বক্তারা বলেন, এসব হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার না করা, বৌদ্ধ বিহারগুলোতে নিরাপত্তা না দেওয়ায় কারণে বার বার এসব ঘটনা ঘটে চলেছে। বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিবাদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধন শেষে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি দেন পার্বত্য ভিক্ষু সংঘের নেতৃবৃন্দ।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা