শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
রাঙামাটি, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » ৬টি স্কুলের ২৫০০ শিক্ষার্থীকে এক বছর ডিম খাওয়াবে প্যারাগন
প্রথম পাতা » গাজিপুর » ৬টি স্কুলের ২৫০০ শিক্ষার্থীকে এক বছর ডিম খাওয়াবে প্যারাগন
রবিবার ● ২২ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৬টি স্কুলের ২৫০০ শিক্ষার্থীকে এক বছর ডিম খাওয়াবে প্যারাগন

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের ৬টি প্রাথমিক বিদ্যালয়ের আড়াই হাজার শিশু শিক্ষার্থীকে এক বছর ডিম খাওয়াবে প্যারাগন গ্রুপ৷ একই সাথে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি এবং চিকিত্‍সা সুবিধা দেওয়া হবে৷

শিশুদের পুষ্টি উন্নয়ন নিশ্চিত করতে এ কর্মসুচীর নাম দেওয়া হয়েছে “স্কুল ফিডিং প্রোগ্রাম”৷

২১ মে শনিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্যারাগন দাতব্য সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন৷

শিক্ষার্থীদের মধ্যে টিফিন বিতরণ করে কর্মসুচীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি ওবরট ৷

অনুষ্ঠানের ফরাসি রাষ্ট্রদূত বলেন, শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ দারুণ অগ্রগতি করেছে৷ এখানে এসে আমি সত্যিই মুগ্ধ হয়েছি৷ আমি আশা করি প্রাথমিক শিক্ষায় আরও অধিক সংখ্যক শিক্ষার্থীদের অন্তর্ভূক্ত করা সম্ভব হবে৷ উন্নয়ন সহযোগী হিসেবে আমরা বাংলাদেশের পাশে আছি, থাকব৷

প্যারাগন দাতব্য সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত সোফি ওবরট বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক ডঃ ফাঃ হঃ আনসারী, এসিআই লিমিটেডের কমিউনিকেশন ও মার্কেটিং ম্যানেজার পিয়ার সিমনেট, শ্রীপুর থানা শিক্ষা অফিসার মোঃ কামরুল হাসান, শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগম, বানিয়ারচালা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ফিরোজ মিয়া, বানিয়ারচালা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ৷

অনুষ্ঠানে ফরাসি রাষ্ট্রদূতকে শুভেচ্ছা স্মারক হিসেবে বাংলার ঐতিহ্য নকশি কাঁথা উপহার দেয়া হয়৷ এসময় শিক্ষার্থীদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেন প্রধান অতিথিসহ অন্য অতিথিরা৷ সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাচ গান পরিবেশন করে৷

অনুষ্ঠানে প্যারগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান বলেন, অপুষ্টির কারণে অনেক শিশুর স্বাস্থ্য ও মেধার বিকাশ ঠিকমত হচ্ছে না৷ প্রতিটি মানুষের যেখানে বছরে অন্ততঃ ১০৪টি ডিম খাওয়া দরকার সেখানে আমাদের দেশের মানুষ খাচ্ছে গড়ে মাত্র ৪৫-৫০টি ডিম৷ দরিদ্র পরিবারগুলোর অবস্থা আরও খারাপ৷ বাংলাদেশে এখন অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন, বড় বড় গ্রুপ অব কোম্পানীজ আছে, অনেক প্রতিষ্ঠানের সমাজকল্যাণমূলক কার্যক্রমও আছে৷ কিন্তু এই মুহুর্তে সমাজের জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ভবিষ্যত প্রজন্মের শিক্ষা, স্বাস্থ্য, চিকিত্‍সা ও নিরাপদ জীবনের জন্য কাজ করা৷

মসিউর বলেন, ৫ হাজার ব্যবসায়ী যদি প্রত্যেকে ৩টি করে স্কুলের দায়িত্ব নেন তবে দেশের প্রায় অর্ধেক প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব৷ আর সরকার যদি বাকি অর্ধেক স্কুলের টিফিনে সপ্তাহে ২টি করে ডিম খাওয়ানোর প্রতিশ্রম্নতি দেন তবে আগামী ১০ বছরে দেশ থেকে অপুষ্টি অনেকাংশে নির্মূল করা সম্ভব৷

তিনি বলেন, প্যারাগন গ্রম্নপ গত বছর সিলেটের মৌলভীবাজারের ৩টি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম শুরু করেছিল আজ শুরু করল গাজীপুরে৷ আমাদের ইচ্ছা ক্রমান্বয়ে আরও বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা৷ বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট মেটাতে শীঘ্রই ২জন শিক্ষক নিয়োগের আশ্বাস দেন তিনি৷

মসিউর জানান, জাপানের একটি দাতব্য সংস্থা প্যারাগনের সাথে চুক্তিবদ্ধ হয়ে আগামী মাসের ৮ তারিখ থেকে নির্বাচিত স্কুলের শিক্ষার্থীদের ডেন্টাল কেয়ার ট্রিটমেন্ট প্রদান শুরু করবে৷

প্যারাগনের স্কুল ফিডিং প্রোগ্রামের অন্তর্ভূক্ত বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরগারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরগারচালা আদর্শ বিদ্যাপীঠ, আবাবিল একাডেমী এবং শিশুকানন বিদ্যা নিকেতন এর শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ফ্রান্স-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজের প্রতিনিধিবৃন্দ, পোল্ট্রি শিল্প উদ্যোক্তা, এনিমেল হেলথ কোম্পানীর প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷

প্যারাগন “স্কুল ফিডিং প্রোগ্রাম” এর অন্তর্ভূক্ত বিদ্যালয়গুলো হল গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা, শিরিরচালা, দরগারচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, দরগারচালা আদর্শ বিদ্যাপীঠ, আবাবিল একাডেমী এবং শিশু কানন বিদ্যা নিকেতন৷

বানিয়ারচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ