শনিবার ● ১০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » বিশ্বানাথে ডাকাতি স্বর্ণালংক্ষার-টাকা লুট
বিশ্বানাথে ডাকাতি স্বর্ণালংক্ষার-টাকা লুট

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি ::সিলেটের বিশ্বনাথে উপজেলার তেলিকোনা গ্রামে শুক্রবার দিবাগত গভীর রাতে ইতালি প্রবাসী আজিরউদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে ৷ এসময় ডাকাত দল প্রবাসীর বাড়িতে থাকা স্বর্ণালংক্ষার-নগদ টাকাসহ মালামাল লুটপাঠ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে ৷ খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে ৷
প্রবাসীর পিতা বাদশা মিয়া সাংবাদিকদের জানান, ১০/১২ জনের একদল ডাকাত ঘরের কলাপসিপল গেইটের তালা ভেঙ্গে ঘরের ভেতর প্রবেশ করে ৷ এসময় ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে ৷ এরপর ডাকাত দল ঘওে থাকা ১৩ ভরি স্বর্ণালংক্ষার, নগদ ১ লাখ ৩২ হাজার টাকা, দুইটি ক্যামেরা, তিনটি ব্যক্তিগত সেলফোন লুট করে নিয়ে গেছে বলেও তিনি অভিযোগ করেন ৷ সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্যকে চিনতে পেরেছেন বলে তিনি সাংবাদিক ও পুলিশকে অবহিত করেছেন ৷
ঘটনাটি ডাকাতি নয় দাবি করে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, স্থানীয় রাজাগঞ্জবাজারের বণিক কল্যাণ সমিতির কমিটি নিয়ে বিরুদের জের ধরে ঘটনাটি সংঘঠিত হয়েছে বলে পুলিশকে জানানো হয়েছে ৷ অভিযোগ ফেলে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ৷ আপলোড : ১০ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.৫২ মিঃ





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা