শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৭ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই বিজিবি’র ক্যাম্পে অগ্নিসংযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই বিজিবি’র ক্যাম্পে অগ্নিসংযোগ
শুক্রবার ● ২৭ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাই বিজিবি’র ক্যাম্পে অগ্নিসংযোগ

 ---

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই - চট্টগ্রাম সড়কে চাঁন্দের গাড়ি খাদে পড়ে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

এ ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে বিজিবি ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে ।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা ৪ রাউন্ড ফাঁকা গুলি করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রাঙামাটির জেলার চন্দ্রঘোনা থানার অন্তর্গত রাইখালী ইউপির ১৯ বিজিবির আওতাধীন ডংছড়ি ক্যাম্পে রাত ৮ টার দিকে কাঠ বহনকারী একটি চাঁন্দের গাড়ি আসলে ক্যাম্পে দায়িত্বরত বিজিবির সদস্যরা গাড়িটি থামানোর জন্য সিগনাল দেয়। চালক গাড়ি না থামিয়ে বিজিবি ক্রসলাইনের বাঁশ ভেঙে গাড়ি চালিয়ে নিয়ে যায়। এতে বিজিবির সদস্যরা ধারণা করে গাড়িয়ে কোনো দামী চোরাই পণ্য বা সন্ত্রাসী অস্ত্র বহন করছে। ফরে তারাও গাড়িটির পিছু নেয়। এক পর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রীণ হারিয়ে বিজিবি ক্যাম্প থেকে ৫০০ গজ দুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে একজন নিহত ও দুইজন আহত হয়। এসময় স্থানীয় পাহাড়ী জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে নিহত লাশকে বিজিবি ক্যাম্পের নিচে পাহাড়ের পাদদেশে এনে রেখে এই হত্যাকান্ডের জন্য বিজিবিকে দায়ী করে এলাকাবাসীকে উত্তেজিত কর তোলে।

এতে এলাকাবাসী উত্তেজিত হয়ে বিজিবি চেকপোস্টে হামলা করে প্রথমে ভাংচুর অগ্নিসংযোগ করে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি ক্যাম্প কমাণ্ডার ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

এদিকে অনলাইন গণমাধ্যমকে বিজিবির চট্টগ্রাম অঞ্চলের রিজিয়ন কমাণ্ডার ব্রি. জে. হাবিবুল করিম বলেন, একটি  যিনি নিহত হয়েছেন তাকে দেখে বোঝা গেছে, তার বুকের একপাশের হাড় ভেঙে গেছে, মুখ থেতলে গেছে। গাড়ি দূর্ঘটনায় মৃত্যুর কারণ। বিজিবির উপর হামলা ও ক্যাম্পে অগ্নিসংযোগ করলেও স্থানীয় বিজিবি সহিষ্ণুতা দেখিয়ে কোনো এ্যাকশনে না গিয়ে ফাঁকাগুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে।রাঙামাটি জেলার পুলিশ সুপার সাইদ তারিকুল হাসান এ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ