শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » রাবিপ্রবি ছাত্রদের শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » রাঙামাটি » রাবিপ্রবি ছাত্রদের শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন
রবিবার ● ১১ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি ছাত্রদের শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন

---

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪- ২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শ্রেণী কার্যক্রম দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশের আয়োজন করে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৷ রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালযের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ৷

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানবন্ধনে ক্ষোভের সাথে বলেন, আমরা ছাত্র, আমাদের শ্রেণী কক্ষে থাকার কথা ছিলো ৷ কিন্তু বাস্তবতা আমাদের রাস্তায় নামিয়ে এনেছে ৷ যেখানে শ্রেণী কক্ষে বসে আমাদের লেখাপড়া হওয়ার কথা সেখানে আজ শ্রেণী কক্ষে আমাদের কোন ঠাঁই নাই ৷ রাস্তায় নেমে আমাদের আন্দোলন করতে হচ্ছে ৷ আমরা দূরদুরান্ত থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয় ৷ জুলাই মাস থেকে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও নানাবিধ চক্রান্তের কারণে আমাদের ক্লাস আর হচ্ছে না ৷ আমাদের আজ প্রথম সেমিষ্টার পরিক্ষা শেষ হওয়ার পর ২য় সেমিষ্টার পরিক্ষার শেষ পর্যায় অতিবাহিত হচ্ছে ৷ আদৌ আমাদের কোন গতি নেই ৷ বিশ্ববিদ্যালয়ের অফিসে যোগাযোগ করলে নানারকম অজুহাত দেখিয়ে আমাদের মূল্যবান সময় নষ্ট করছে ৷

ইতিমধ্যে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের ভর্তি পরিক্ষার কার্যক্রম শেষ হয়ে গেছে ৷ এরপরও আমাদের কোন গতি দেখতে পাচ্ছি না ৷ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনার সন্তানতুল্য ৷ আপনি এ বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন ৷ আপনার চোখের সামনে ৭৩জন শিক্ষার্থীর জীবন বিপন্নের পথে ৷ আমরা জানি যেকান সমস্যার সমাধান একমাত্র আপনি ৷ আপনি পারেন আমাদের এ সমস্যা থেকে উত্তোরণ করতে ৷ আপনার সাহায্য কামনা করছি ৷  ---

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ছাত্র আন্দোলন সংগ্রাম পরিষদের আহবায়ক মো শামছুজম্মান বাপ্পি বলেন, আমরা ছাত্র নাকি আন্দোলনকারী ৷ আমরা নিজেরা জানি না ৷ এ স্বাধীন দেশে শিক্ষার কার্যক্রম চলার জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে ৷
তিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের প্রতি আক্ষেপ ঝেড়ে বলেন, আজ মানবতা কোথায়? মানাবতার অপমৃত্যু হচ্ছে কিন্তু মিজান সাহেবের মানবতা জাগে না ৷ কিন্তু মাঝে মাঝে ঘুমের ঘোরে উনার মানবতা জেগে উঠে ৷ যদি ঘুমের ঘোরে কখনও উনার মানবতা জেগে উঠে তাহলে আমাদের মানবতার কথা চিন্তা করে যারা আমাদের মানবতায় আঘাত হানছে তাদের দয়া করে একটু বুঝান যে, এখানে মানবতার মৃত্যু হচ্ছে ৷ আপনারা আর কোন ধরণের চক্রান্ত করবেন না ৷ শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম যাতে চালু হয় সে ব্যাপারে কাজ করুন ৷ তাহলে আমরা বুঝবো আপনি মানবতার জন্য কাজ করেন

অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রদনেন্দুকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি আমাদের শ্রেণী কার্যক্রম চালু করুন না হয় পদত্যাগ পত্র জমাদেন ৷ আপনার উপর আমরা আর ভরসা করতে পারছি না ৷ আমাদের জীবন নষ্ট করার অধিকার আপনাকে দেয়নি ৷ আপনি সরে যান, আরেকজন দায়িত্বে আসুক ৷ তিনি হুঁশিয়ারী করে বলেন, যদি আগামী ১৫ অক্টোবরের মধ্যে শ্রেণী কার্যক্রম চালু না হয় তাহলে আগামী ১৬ অক্টোবর থেকে কঠোর থেকে কঠোর আন্দোলন চলবে ৷ অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নিন ৷ আমাদের শ্রেণী কক্ষে প্রবেশের সুযোগ দিন ৷ তা না হলে আমাদের সংগ্রাম দাবি আদায় না হওয়া পর্যন্ত অবিরাম চলবে ৷

এসময় বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ছাত্র আন্দোলন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ইমাম হোসেন ইমন, মঈন উদ্দীন, রিদওয়ান, মীরাজুল হাসান, সাম্য খান, হুমায়ন কবির ও জহিরুল হক প্রমুখ৷

বক্তব্য শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী বরাবরে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ করেন ৷ আপলোড : ১১ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.৩৫ মিঃ





রাঙামাটি এর আরও খবর

রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪  অফিস  চলছে ১ বন কর্মকর্তা  দিয়ে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)