শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাঙামাটি, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ জুন ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে রমজান উপলক্ষে অস্বচ্ছলদের মাঝে খাদ্য বিতরণ
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে রমজান উপলক্ষে অস্বচ্ছলদের মাঝে খাদ্য বিতরণ
শনিবার ● ৪ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে রমজান উপলক্ষে অস্বচ্ছলদের মাঝে খাদ্য বিতরণ

---

ঝিনাইদহ প্রতিনিধি :: কোন দাতা সংস্থার অনুদান নয়, সরকার কর্তৃক বরাদ্দকৃতও নয়৷ ঝিনাইদহের একজন শিল্পপতি সমাজের অবহেলিত গরীব ও দুঃস্থ মানুষের জন্য নিজের অর্থ ব্যয় করার মহতী উদ্যোগ নিয়েছেন৷

জাহেদী ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিদিন আড়াই হাজার মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল, এক কেজি ডাল ও এক কেজি করে সয়াবিন তেল বিতরণ করা হচ্ছে৷ ঈদের আগের দিন পর্যনত্ম ৫০ হাজার অসহায় গরীব-দুঃস্থ নারী পুরুষের মধ্যে বিনা মূল্যে খাদ্য বিতরণ করা হবে৷ এ ছাড়াও পৌর এলাকার অধিকাংশ এতিম খানায়ও চলবে একই কার্যক্রম৷

তুরোস্ক’র তাহসিন ইয়াজান ও জাহেদী ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদী মহুল এর যৌথ আয়োজনে গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহের গোপীনাথপুর ইটভাটা প্রাঙ্গণে খাদ্য বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন সাবেক মত্‍স্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি৷ জাহেদী ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদী মহুল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, সহকারী পুলিশ সুপার শাহাবুদ্দিন, কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বক্তব্য রাখেন৷

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তুরোস্ক’র তাহসিন ইয়াজান,বুরহান বেকতাশ,ফাতিহ,মিঃ জাবাত আলী, সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান,এস এ লতিফ শাহরিয়ার জাহিদী প্রজ্জল, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন,ইসরাইল হোসেন শানত্মি,মোহাম্মদ আলী কানু,সাজেদুল করিম বাবু,সাহ তনু রেজা আসাদ, অধ্যক্ষ সাইদুর রহমান,প্রাক্তন অধ্যক্ষ আমিনুর রহমান টুকু,ডাক্তার রেজা সেকেন্দার,তবিবুর রহমান লাবু ও ইউনুস আলী প্রমূখ৷

আগে থেকেই বিভিন্ন গ্রাম ও মহল্লায় অরাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে প্রকৃত গরীবদের তলিকা তৈরি করে তাদের মাঝে কার্ড দেয়া হয়েছিল৷ সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যনত্ম লাইনে দাঁড়িয়ে সকলে খাদ্যসামগ্রী গ্রহণ করে৷

কাঞ্চননগর গ্রামের সাজেদা পারভীন, শিল্পী বেগম, আরাপপুরের সাইফুল ইসলাম আক্ষেপ করে বলেন, সরকার নাকি আমাদের জন্য কত চাল গম দেয় কিন্তু আমরা তা চোখে দেখলাম না কোন সরকারের আমলেই৷ এক সাথে ১০ কেজি চাল, এক কেজি ডাল আর এক কেজি সয়াবিন তেল পেয়ে তারা খুবই খুশী৷

গরীব ও অসহায় মানুষের জন্য সরকার ও বিভিন্ন দাতা সংস্থার দেয়া কোটি কোটি টাকা ও চাল গম যখন এক শ্রেণীর অসাধু সরকারি কর্মকর্তা, এনজিও ও দলবাজরা হরিলুট করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত তখন নিজের অর্থে এমন একটি মহতী উদ্যোগ নেয়ায় সধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে৷

জাহেদী ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, শুধু গরীব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ নয়, গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান, এতিম খানার শিশুদের সহায়তা ছাড়াও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে জাহেদী ফাউন্ডেশন তাদের সাধ্যমত সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে৷

এ বিষয়ে জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন, শুধু ঝিনাইদহ পৌর এলাকা নয়, জেলার কালীগঞ্জ, শৈলকুপা, হরিণাকুন্ডু কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায়ও এই খাদ্য বিতরণ করা হচ্ছে৷ শুধুমাত্র মানবিক দৃষ্টিকোণ থেকেই তিনি এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন৷ কারণ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু দায়বদ্ধতা থাকা উচিত বলে আমি মনে করি ৷





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)