শনিবার ● ৪ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে পোষাক কারখানায় আগুন
গাজীপুরে পোষাক কারখানায় আগুন

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৩০মিঃ) গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় নূর গ্রুপের নূর-উল ওয়্যার নামের একটি পোষাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে৷
৪ জুন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে৷ পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের দমকল কর্মীরা প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, বেলা সাড়ে ১১টার দিকে ওই কারখানার ৬ তলা ভবনের দ্বিতীয় তলার ফেব্রিকস গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়৷ মুহূর্তে আগুন কারখানার পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর ও সাভার ইপিজেডসহ ৮টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়৷ আগুনে এরই মধ্যে পুড়ে গেছে বিপুল পরিমাণ গেঞ্জির কাপড়, ফেব্রিক্স ও অন্যান্য মালামাল৷
পরে দমকল কর্মী ও স্থানীয়দের সহায়তায় বেলা সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে৷ এ ঘটনায় কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি৷ আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান ওই কর্মকর্তা৷





রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা