সোমবার ● ৬ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » উল্লাপাড়ায় যুবক খুন : রায়গঞ্জে গর্তে লাশ
উল্লাপাড়ায় যুবক খুন : রায়গঞ্জে গর্তে লাশ

সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের পংখাড়ুয়া গ্রামে জমির উদ্দিন (২২) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে৷ রবিবার দুপুরের দিকে পুলিশ একটি গাছের নীচ থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করেন৷ সে ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে৷
উলস্নাপাড়া থানার উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, বাড়ির অদুরে একটি আমগাছের নিচে গলায় রশি পেঁচানো অবস্থায় জমির উদ্দিনের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়৷ দুপুরের দিকে মৃত উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে৷
অপরদিকে, রায়গঞ্জের ধামাইনগর ইউপির ধামাইনগর বাজারের উত্তরপাশ্বে সেচকাজে ব্যবহৃত ডিপ টিউবওয়েলের পাইপ স্থাপনের জন্য করা (বডিং) প্রায় ১৫ফুট মাটির গর্তের নীচে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে৷ পুলিশ লাশটি উদ্ধারের চেষ্টা করছে৷
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে৷ উপর থেকে শুধু দেখা যাচ্ছে তবে বয়স কত, পরিচয় কি কিছুই জানা সম্ভব হয়নি৷ উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২