শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
প্রথম পাতা » অপরাধ » সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
শুক্রবার ● ১০ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

---রাজশাহী প্রতিনিধি :: রাজশাহীর পবা উপজেলার চর মাঝাড়দিয়াড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে৷ তার নাম রনি খালাসি (২৮)৷ তিনি চর মাঝাড়দিয়াড় গ্রামের মৃত আবুল খালাসির ছেলে৷ স্থানীয় লোকজন জানান, গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে রনি মাঝাড়দিয়াড় সীমান্ত দিয়ে ভারতীয় ফেন্সিডিল আনতে যান এক বাড়ীতে৷ এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে৷ এতে তিনি গুলিবিদ্ধ হলেও সেখান থেকে তিনি ফেন্সিডিল না নিয়ে পালিয়ে বাড়ি চলে আসেন৷ পরে ভোর ৪টার দিকে নিজ বাড়িতে তার মৃতু্য হয়৷ এ ব্যাপারে জানতে চাইলে বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক শাহজাহান সিরাজ বলেন,আমরা ঘটনাটি শুনেছি৷ তবে রনি বিএসএফ’র গুলিতেই নিহত হয়েছেন কি না তা আমরা নিশ্চিত না৷ ভারতের সীমান্ত থেকে রনির বাড়ির দূরত্ব মাত্র এক কিলোমিটার৷ এমনও হতে পারে, তার কোনো প্রতিপক্ষ তাকে গুলি করে বিএসএফ’র ওপর দায় চাপাচ্ছে৷ আমরা বিষয়টি খতিয়ে দেখছি৷ লাশটি উদ্ধার করা হয়েছে কি না-জানতে চাইলে তিনি বলেন, লাশ এখনও তার বাড়িতেই আছে৷ এবিষয়ে রাজশাহীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, চর মাঝাড়দিয়াড় সীমানা এলাকার মধ্যে হলেও পবা উপজেলার মধ্যেই৷ স্থানীয় এলাকাবাসাী পুলিশকে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রনি মাঝাড়দিয়াড় সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তে ঢুকলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য কয়েক রাউন্ড করে গুলি করে৷ এতে তিনি গুলিবিদ্ধ হলেও সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসেন৷ পরে ভোররাত ৪টার দিকে বাড়িতে তার মৃত্যু হয়৷ অপরদিকে আলাদা ঘটনায় রাতেই মাঝাড়দিয়াড় সীমান্তে সামিউল নামে আরেক যুবক বিএসএফের গুলিতে আহত হয়েছেন৷ আহত সামিউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

মাঝাড়দিয়াড় ইউপি সদস্য সালাউদ্দিন টুকু জানান, রাজশাহীর চারঘাট সীমান্ত থেকে মাছ ধরা দু’টি ইঞ্জিনচালিত নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা৷ এ ঘঁনার জের ধরে বাংলাদেশি সীমানায় অনুপ্রবেশের অভিযোগে বিজিবি সদস্যরা ভারতীয় ১১ জেলেকে আটক করায় বিএসএফ সদস্যরা একের পর এক মানুষকে গুলি করে হত্যা ও আহত করছেন৷ এ ব্যাপারে জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানান, বিষয়টি তিনি জানেন না৷ তবে এখন খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)