শুক্রবার ● ১০ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে শিবির নেতাসহ আটক ২
আলীকদমে শিবির নেতাসহ আটক ২
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২৭ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.২০মিঃ)
বান্দরবানের আলীকদমে শিবির নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ ৷ গতকাল সকাল ১১টা আলীকদম চৌমুহুনী ও বাটার্মিনাল এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়৷ আটককৃতরা হলেন আলীকদম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সোয়াইবুল ইসলাম ২৫ ও আলীকদম বাস টার্মিনাল এলাকার এস এম জুয়েল ৩০৷ ঘটনার বিষয় নিশ্চিত করেছেন আলীকদম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা ৷ জানতে চাইলে তিনি বলেন, আটককৃতরা আলীকদম উপজেলার তিন ব্যবসায়ী হত্যার ঘটনার জের ধরে ত্রিপুরা বাড়িতে অগ্নিকান্ডের ঘটনার সাথে জড়িত ৷ এছাড়া সাংবাদিক পরিচয়ধারী এস এম জুয়েল বিভিন্ন যায়গায় সাংবাদিক পরিচয় দিয়ে বেড়ালেও সে কোন সংবাদিক নয় ৷ বরং ১৯ এপ্রিল ত্রিপুরা বাড়িতে অগ্নিকান্ডের ঘটনার প্রধান আসামী৷
উল্যেখ্য গত ১৮ এপ্রিল ৩ গরু ব্যবসায়ী মৃতদেহ উদ্ধারের পর ১৯ এপ্রিল মৃত ব্যক্তিদের জানাজার নামাজ শেষে আলীকদম উপজেলার পানবাজার এলাকায় এক ত্রিপুরা বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে ৷ এই ঘটনায় ১০০-১৫০ জনকে আসামী করে অজ্ঞাতনামা মামলা দায়ের করা হয় এবং ৬ জনকে আটক করা হয় ৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা