শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গ্রাহকদের ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়ে ভূয়া এনজিও সমাজ কল্যাণ সংস্থা উধাও
প্রথম পাতা » অপরাধ » গ্রাহকদের ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়ে ভূয়া এনজিও সমাজ কল্যাণ সংস্থা উধাও
সোমবার ● ১৩ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রাহকদের ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়ে ভূয়া এনজিও সমাজ কল্যাণ সংস্থা উধাও

---ইকবাল কবীর, চাটমোহর (পাবনা) :: পাবনার চাটমোহরের কয়েকটি ইউনিয়নের সহস্রাধিক গ্রাহকের নিকট থেকে ঋণ দেবার কথা বলে সমাজ কল্যান সংস্থা নামক একটি ভূয়া এনজিও প্রায় ৪০ লাখ টাকা সঞ্চয় হাতিয়ে নিয়ে উধাও হয়েছে ৷ শনিবার সকাল থেকে সংস্থাটির কর্তা ব্যক্তিদের সন্ধান মিলছে না৷ ঋণের বিপরীতে শতকরা দশ টাকা হারে লাখ লাখ টাকা সঞ্চয় উত্তোলন করে সংস্থাটি ৷ গত শনিবার ঋণ নিতে গ্রাহকেরা অফিসে আসলে অফিস তালাবদ্ধ দেখতে পান ৷ সংস্থার কথিত ব্যবস্থাপক, মাঠকর্মীদের সাথে সঞ্চয় জমাকারীরা মোবাইল ফোনে (০১৭৫৬-৪৩৯৬০৮, ০১৭৬০-৯৫১৬০১ নম্বরে) যোগাযোগ করার চেষ্টা করলে নম্বর গুলোতে রিং বাজলেও কেউ ফোন রিসিভ করেন নি ৷ রবিবারও শত শত গ্রাহক ঋণের টাকা উত্তোলনের জন্য সংস্থাটির চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়াস্থ কার্যালয়ে আসলে অফিস বন্ধ দেখতে পেয়ে হায় হায় করেন ৷ রবিবার ফোন নম্বর গুলো বন্ধ পাওয়া গেছে ৷

জানা গেছে, চাটমোহর পৌর সদরের আফ্রাত পাড়া মহল্লার আব্দুল হামিদের বাসা ভাড়া নিয়ে গত ৫ জুন কার্যক্রম শুরু করে এনজিও টি ৷ মাত্র কয়েক দিনে উপজেলার কয়েকটি ইউনিয়ন চষে বেড়ান সংস্থাটির কর্মীরা ৷ প্রায় ৪০ লাখ টাকা সঞ্চয় উত্তোলণ করেন ৷ সাইন বোর্ডে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত , রেজিঃ নং ৩৭৩/৮৪ ১২০/২০১০৷ ঋণের আবেদন ফরমে প্রধান কার্যালয়ের ঠিকানা সিটি কমপ্লেক্স, সার্কুলার রোড, দিলকুশা, মতিঝিল বা/এ, ঢাকা ১০০২, রেজি নং ১২০ লেখা রয়েছে ৷
এ ব্যাপারে উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের রোজিনা, লাবনী, ফরিদা, হাসিনা, সোনাভান, শিউলী, হরিপুর গ্রামের বন্যা, বিউটি, জয়নত্মী, অনীতা, গীতা, বিলচলন ইউনিয়নের সোনাহার পাড়া গ্রামের শাহেরা, রহিমা, শামীমা, ফিরোজা, ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা গ্রামের শিউলী, রুবিয়া, আলেয়া, মিনারা, নারগিস, জিয়াসমিন, নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া গ্রামের স্বপ্না, হাসিনা, হেনা, নূরজাহান, আসিয়া, কোমেলা, ফরিদা, নাজমা, রুমা প্রমুখ জানান, ৫০ হাজার টাকা করে ঋণ দেবার কথা বলে তাদের নিকট থেকে ৫ হাজার টাকা করে সঞ্চয় হাতিয়ে নিয়েছে সমাজ কল্যান সংস্থার কথিত কর্তা ব্যক্তিরা ৷ কষ্টার্জিত সঞ্চয়ের টাকা হারিয়ে তারা দিশেহারা হয়ে পরেছেন ৷ তারা জানান, শত শত মানুষের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে ৷
এ ব্যাপারে চাটমোহরে কর্মরত সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মালেক জানান, সমাজ কল্যান সংস্থা নামক কোন বৈধ এনজিওর অসত্মিত্ব চাটমোহরে নেই ৷ সচেতনতার অভাবে খোঁজ খবর না নিয়ে সঞ্চয় জমা করে গ্রাহকেরা প্রতারিত হলো ৷ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ৷
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি ৷ গ্রাহকেরা প্রতারিত হলে সংশ্লিষ্ট এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে ৷ প্রয়োজনে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে কথিত এনজিও কর্মীদের সনাক্তের চেষ্টা করা হবে ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)