সোমবার ● ১৩ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে পিস্তল-গুলিসহ আটক ১
ঝিনাইদহে পিস্তল-গুলিসহ আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের চাপড়ী গ্রাম থেকে পিস্তল ও গুলিসহ নাজমুল গাজী (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ ৷
শনিবার ১১ জুন দিনগত রাতে তাকে আটক করা হয়৷ আটক নাজমুল গাজী একই উপজেলার ইস্তেফাপুর গ্রামের রওশন গাজীর ছেলে ৷
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম সাংবাদিককে জানান, রাতে চাপড়ী গ্রামে নাজমুল গাজী নামে ওই যুবক অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন৷ খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে৷ এসময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয় ৷
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাকে আদালতে পাঠানো হয় ৷





গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১