শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে ২ ভোটে পরাজিত প্রার্থীর ভোট পুনঃগণনা করতে হাইকোর্টের রুল জারি
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে ২ ভোটে পরাজিত প্রার্থীর ভোট পুনঃগণনা করতে হাইকোর্টের রুল জারি
বুধবার ● ১৫ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে ২ ভোটে পরাজিত প্রার্থীর ভোট পুনঃগণনা করতে হাইকোর্টের রুল জারি

---ঝিনাইদহ প্রতিনিধি :: (১ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.১৫মিঃ) ঝিনাইদহে দুই ভোটে পরাজিত এক মেম্বার (সদস্য) প্রার্থীর ভোট পুনরায় গণনা বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট৷ বুধবার দুপুরে বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন৷

রুলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, জেলা নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে বিবাদী করা হয়েছে৷ আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে৷
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মিজানুর রহমান মিনা ১৩ জুন হাইকোর্টে রিট করেন৷ বুধবার রিটের শুনানি করেন ব্যারিস্টার মুনতাসির উদ্দীন আহমেদ ও আইনজীবী অজিত শীল৷
এছাড়া হাইকোর্ট ওই প্রার্থীর অভিযোগ নিষ্পত্তি করতে প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছেন৷ অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত প্রার্থী মো. রবিউল ইসলামের গেজেট স্থগিত রাখার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট৷

আইনজীবী অজিত শীল বলেন, ‘প্রার্থীর পক্ষে যথেষ্ট প্রমাণাদি আছে৷ হাইকোর্ট সে প্রমাণ অনুযায়ী নির্দেশনা দিয়েছেন৷ আশা করি ন্যায়বিচার মিলবে৷’
সুপ্রিম কোটের আইনজীবী ব্যারিস্টার মুনতাসির আহমেদ বলেন, ‘হাইকোর্ট রুল নিশি জারি করেছেন, প্রধান নির্বাচন কমিশনারকে প্রার্থীর অভিযোগ নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন পাশাপাশি গেজেট স্থগিত করেছেন৷ প্রার্থী যাতে ন্যায়বিচার পান সে জন্য আইনি প্রক্রিয়ায় সকল ধাপ মোকাবিলা করা হবে৷ আশা করি রায় আমাদের অনুকূলেই থাকবে৷’

গত ২৮ মে ঝিনাইদহের মধুহাটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়৷ ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কেন্দ্রের ভোট গণনায় প্রিসাইডিং অফিসার অনিয়ম করেছেন বলে অভিযোগ করেন পরাজিত প্রার্থী মিজানুর রহমান মিনা৷
এ বিষয়ে তিনি ৩১ মে প্রধান নির্বাচন কমিশনার, চার কমিশনার, কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে লিখিত অভিযোগ দেন৷
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ঝিনাইদহ সরকারি কেসি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক এ এইচ এম হুমায়ুন কবির একবার ভোট গণনা করেই তড়িঘড়ি করে কেন্দ্র ত্যাগ করেন৷ তার পোলিং এজেন্ট আলতাফ হোসেন ভোট পুনরায় গণনা করতে প্রিসাইডিং কর্মকর্তাকে অনুরোধ করলেও তিনি তাতে কর্ণপাত করেননি৷
প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. রবিউল ইসলামের (তালা প্রতীক) পক্ষ নিয়ে প্রিসাইডিং কর্মকর্তা ২ ভোটের ব্যবধানে পরাজিত করেন-এমন অভিযোগ ভ্যানগাড়ি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনার৷ গত ১ জুন ঝিনাইদহ জেলা প্রেস ক্লাবে প্রিসাইডিং অফিসারের অনিয়ম উল্লেখ করে সংবাদ সম্মেলনও করেছিলেন দুই ভোটে পরাজিত ওই প্রার্থী৷
রুলের বিষয়ে ঝিনাইদহ উপজেলা কৃষি অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ড. মনিরুজ্জামান বলেন, ‘হাইকোর্ট যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই সকল প্রক্রিয়া সম্পন্ন করা হবে৷’

প্রিসাইডিং অফিসার এ এইচ এম হুমায়ুন কবির বলেন, ‘যত তাড়াতাড়ি বিষয়টির মীমাংসা হয় ততই ভালো৷ আমরা হাইকোটের্র নির্দেশনা অনুযায়ী কাজ করব৷’





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)