শনিবার ● ১৮ জুন ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ইউপি সদস্য রফিকুল ইসলাম কারাগার থেকে মুক্তি লাভ করায় ফুল দিয়ে বরণ
ইউপি সদস্য রফিকুল ইসলাম কারাগার থেকে মুক্তি লাভ করায় ফুল দিয়ে বরণ

লংগদু প্রতিনিধি :: (৪ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সকাল ১১.৪০মিঃ) সদ্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারাগারে থেকেই নির্বাচিত লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের নব নির্বাচিত ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম কারাগার থেকে মুক্তি লাভ করেছেন। গত ১৫ জুন
বুধবার রাঙামাটি কারাগার থেকে তিনি মুক্তিলাভ করেন। রফিকুল ইসলামের পুত্র মোঃ জহির সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর লংগদু প্রতিনিধিকে সংবাদটি নিশ্চিত করেন। এদিকে রফিকুল ইসলামের মুক্তি উপলক্ষে সকাল থেকেই ভাসান্যাদমের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ভিড় করতে থাকেন। রফিকুল ইসলামের
মুক্তির পর বোট ঘাটে তারা সদ্য মুক্তিপ্রাপ্ত নেতাকে ফুল দিয়ে বরণ করেন।
রফিকুল ইসলামের কর্মী মহরম খান জানান, বিপুল সংখ্যক সমর্থক ও নেতাকর্মী
নেতা রফিকুল ইসলামকে ফুল দিয়ে বরণ করেন। রফিকুল ইসলাম এর মুক্তিতে এলাকার জনগণ অত্যান্ত খুশি।





বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত