শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
রাঙামাটি, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে জোরপূর্বক দখল করে ১০ লাখ টাকার গাছ বিক্রির অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে জোরপূর্বক দখল করে ১০ লাখ টাকার গাছ বিক্রির অভিযোগ
শনিবার ● ১৮ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে জোরপূর্বক দখল করে ১০ লাখ টাকার গাছ বিক্রির অভিযোগ

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৪ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সকাল ১১.৫০মিঃ) ঝিনাইদহের মৃত মল্লিক ডাক্তারের ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে ১০লাখ টাকার ফলজ ও বনজ গাছ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এ বিষয়ে থানায় অভিযোগ দিয়ে উল্টো হয়রানী ও সাংবাদিক সম্মেলন করায় গ্রাম এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে ৷

জানা গেছে, সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের চাপড়ি গ্রামের মৃত মনছুর আলী মল্লিকের ছেলে চুন্নু মল্লিক ও মেয়ে ছবুরন নেছা ৷ তত্‍কালিন সময়ে ছেলে চুন্নু মল্লিক হোমিও চিকিত্‍সক হয়ে শহরে বিয়ে করে শহরেই বসবাস শুরু করে এবং মেয়ে ছবুরন নেছাকে বিয়ে দিয়ে ঘর জামাই হিসেবে রেখে দেওয়া হয় ৷ হোমিও চিকিত্‍সক মল্লিক কর্মরত কালিন সময়ে পর্যায়ক্রমে গ্রামে ১২ বিঘা জমি ক্রয় করেন ৷ ওই সময় তিনি জমির কিছু অংশে ফলজ ও বনজ গাছ রোপণ করেন ৷ এই জমি ডাক্তারে বোনের ছেলে নাসির ও বসির দেখা শুনা করে আসছিল ৷

২বত্‍সর ৭মাস আগে কর্মস্থল শহরের কবি সুকান্ত সড়কের বাড়ীতে হঠাত্‍ ষ্ট্রোক করে হোমিও চিকিত্‍সক মল্লিক মারা যান ৷ মৃত্যুকালে তিনি মা গোলেজান নেছা, স্ত্রী সাবানা পারভিন, দুই কন্যা মিশু, মৌশি ও এক ছেলে পিয়াসকে রেখে গেছেন ৷ এরই মাঝে ভাগ্নে নাসির ও একই গ্রামের চিকিত্‍সকের দুর সম্পর্কের ভাগ্নে(আত্মীয়) রশিদের সাথে বাগবিতন্ডা হয়৷

নাসির অবৈধ অস্ত্র উচিয়ে রশিদকে হুমকি দেয় ৷ ওই সময় রশিদ বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ নাসিরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে ৷ এর আগে অন্য ভাই-বোনকে ফাঁকি দিয়ে নাসির অতি গোপনে তার ৯৫ বত্‍সর বৃদ্ধ নানী গোলেজানকে ফুঁসলিয়ে আজমা সম্পত্তি (মৃত মল্লিক ডাক্তারের) শহরে ৪শতক, গ্রামের ৪বিঘা জমি রেজিষ্ট্রি করে ও সোনালী ব্যাংকে গচ্ছিত রাখা ৩লাখ টাকা টিপ সহি দিয়ে উঠিয়ে নিয়েছে ৷

নাসির জেল হাজতে যাওয়ার পর পরিবারের মধ্যে বিষয়টি জানা জানির এক পর্যায়ে ঝিনাইদহ পৌর সভায় মেয়র সাইদুল করিম মিন্টুর উপস্থিতিতে একটি শালিশী বৈঠক অনুষ্ঠিত হয় ৷ বৈঠকে গ্রামের জমি ফিরিয়ে দেওয়াসহ সবকিছুই সমন্বয় করে নেওয়ার প্রতিশ্রুতি দেয় নাসির ৷ কিছুদিন অতিবাহিত করার পর সে ওই শালিশ প্রত্যাখান করে৷ পরে উপায়ন্তর না পেয়ে চিকিসকের স্ত্রী শাম্মি খাতুন বিচার চেয়ে পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরোনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে ৷

এরপর ইউনিয়ন পরিষদের মাধ্যমে নাসিরকে শালিশী বৈঠকে ডাকা হলে সে উপস্থিত হয়নি ৷ পরে নাসির প্রশাসন ও গ্রাম্য লোকজনদেরকে ম্যানেজ করে জোরপূর্বক ১০ লাখ টাকার ফলজ ও বনজ গাছ বিক্রি করে দিয়েছে এবং ১০ বিঘা জমি অন্যের কাছে লিজ ও বন্দুক রেখে আরো ১০ লাখ টাকা হাতিয়ে দিয়েছে ৷

বর্তমানে অসহায় মৃত চিকিত্‍সকের মেয়ে মৌশিকে দুরাগ্য রোগে আক্রান্ত হয়েছে ৷ তাকে চিকিত্‍সা করাতে অনেক টাকার প্রয়োজন ৷ অসহায় স্ত্রী শাম্মি খাতুন স্বামীর ক্রয়কৃত রেখে যাওয়া সম্পত্তি ভোগদখলের জন্য বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের উধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ৷ এব্যাপারে নাসিরের সাথে যোগাযোগ করা হলে তিনি সবকিছু স্বীকার করে জানান মামীর কাছে ৫৭ হাজার টাকা পাওয়ানা রয়েছে ৷

এজন্য আমিন এই জমি অন্যের কাছে লিজ দিয়ে টাকা পরিশোধ করে নিচ্ছি ৷ তিনি আরো জানান,আমি আমার নানীকে দেখা শুনা ও লাখ লাখ টাকা খরচ করে চিকিসা করিয়ে আসছি ৷ তার সম্পত্তি আমি ছাড়া নেবে কে ?





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)