বৃহস্পতিবার ● ২৩ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » তাড়াশে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
তাড়াশে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:: (৯আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১১মিঃ) সিরাজগঞ্জের তাড়াশের প্রত্যন্ত অঞ্চলে একটি খাস পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আওয়ামীলীগ নেতাসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন৷ ২৩ জুন বৃহস্পতিবার সকালে উপজেলার সগুনা ইউনিয়নের কামাশোন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে৷ আহতদের মধ্যে জহুরুল শেখ (৫৫), সালাম (৪৫) জিয়াউর রহমান (২৬), আরিফুল ইসলাম (২২) ও মজিবর রহমান (৬৫)সহ ৬ জন সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
স্থানীয়রা জানায়, কামাশোন গ্রামের বড়াই পুকুরটি সগুনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল শেখের নেতৃত্বে সুফলভোগীরা লিজ নেয়৷ সকালে ওই পুকুরে মাছ ধরতে গেলে একই গ্রামের সাজেদুল মন্ডলের নেতৃত্বে অপর একটি গ্রুপ মাছ ধরায় বাঁধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়৷ সংঘর্ষে আওয়ামীলীগ নেতা জহুরুলসহ অন্তত ১০ জন আহত হন৷
তাড়াশ থানার অফিসার ইনচার্জ এটিএম আমিনুল ইসলাম জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে সংঘর্ষের বিষয়টি শুনেছি৷ তবে কেউ অভিযোগ না দেওয়ায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়নি৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা