শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে আইনজীবি হত্যায় ৫ জনের ফাঁসি
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে আইনজীবি হত্যায় ৫ জনের ফাঁসি
বৃহস্পতিবার ● ২৩ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে আইনজীবি হত্যায় ৫ জনের ফাঁসি

---মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৭মিঃ)  গাজীপুরে ২০০৮ সালে ভাষা সৈনিক শহীদ আব্দুল জব্বারের নাতি ও শিক্ষানবিশ আইনজীবি ফিরোজ্জামান সোহেল (২৮) কে হত্যার দায়ে মা ও তিন ছেলেসহ ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত ৷ একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে৷

২৩ জুন বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূইয়া জনাকীর্ন আদালতে এ আদেশ দেন৷

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলো- গাজীপুর শহরের মধ্য ছায়াবীথি এলাকার রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া ও পটুয়াখালি জেলার বাউফল থানার মধ্য মদনপুরার মীরা বাড়ি এলাকার আব্দুর রউফের স্ত্রী আমেনা বেগম (৫৩), আব্দুর রউফের তিন ছেলে সজল (২৮), মোঃ তিথি (৩১) ও বাপ্পি (৩৩) এবং কাপাসিয়ার ফুলবাড়িয়া গ্রামের কফিল উদ্দিন মাস্টারের ছেলে বাদল (৪২)৷ আসামীদের মধ্যে আমেনা বেগম, সজল ও বাপ্পি পলাতক রয়েছে৷ বাকী দু’জন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল৷

গাজীপুর আদালতের এপিপি মোঃ আতাউর রহমান জানান, ২০০৮ সালের ৯ মার্চ শিক্ষানবিশ আইনজীবী ফিরোজ্জামান ওরফে সোহেলকে দক্ষিণ ছায়াবিথী এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে দা, চাপাটি, চাকু, রামদা ও বঁটি দিয়ে কুপিয়ে আহত করে৷ গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে গাজীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে নেয়া হলে পর দিন ১০ মার্চ চিকিত্‍সাধীন অবস্থায় তিনি মারা যান৷

মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ৯ মার্চ সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে বাড়ী থেকে ডেকে নিয়ে সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর শহরের দক্ষিণ ছায়াবিথী এলাকায় তিথিদের ভাড়া বাসার সামনে আসামীরা দা, চাপাতি, চাকু, বটি, ও ছোরা দিয়ে কুপিয়ে ও আঘাত করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গাজীপুর শহরের রথখোলা এলাকার সোহরাব উদ্দিন ভাণ্ডারির ছেলে ফিরোজ্জামান সোহেলকে আহত করে৷

পরে গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে গাজীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকার মোহাম্মদপুর থানাধীন লাল মাটি এলাকার ইস্টার্ন হাসপিটাল এন্ড মেডিকেল সার্ভিস সেন্টারে নেয়া হলে চিকিত্‍সাধীন অবস্থায় ওই বছরের ১০ মার্চ সকাল অনুমান ৭ টার দিকে সোহেলের মৃত্যু হয়৷

পরে এ ব্যাপারে সোহেলের পিতা বাদী হয়ে ওই বছরের ১১ মার্চ জয়দবেপুর থানায় ৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন৷

পুলিশ তদন্ত শেষে ৫ জনের নামে ঐ বছরের ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে৷

দীর্ঘ ৮ বছর শুনানী ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার দুপুরে পেনাল কোড ৩০২/৩৪ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক ৫ জনের ফাঁসির আদেশ এবং প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানার দণ্ড প্রদান করেন৷

নিহতের বাবা ও মামলার বাদী সোহরাব উদ্দিন এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন৷

গাজীপুর বারের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট হারিজউদ্দিন আহমদ ও বাদীপক্ষের আইনজীবী মনির হোসেনও রায়ে সন্তোষ প্রকাশ করেছেন৷

তবে বিবাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ আলী ও জেবুন্নেসা সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)