সোমবার ● ২৭ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মির্জাপুর কলেজে মাদকবিরোধী আলোচনা
মির্জাপুর কলেজে মাদকবিরোধী আলোচনা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১১মিঃ) আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস উপলক্ষে ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
২৭ জুন সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এ সভায় মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয়৷
সভায় বক্তারা বলেন, সিগারেটের গায়ে ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লিখেই ধূমপান বন্ধ করা যাবে না৷ এজন্য সিগারেটের উত্পাদন ও আমদানি বন্ধ করা প্রয়োজন৷
মাদকের আমদানি ও ব্যবহার নিয়ন্ত্রণ করা ছাড়াও এ বিষয়ে আইন আরও কঠোর করার কথাও বলেন তারা৷
সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ মাহমুদুল হক৷
আলোচনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাছির উল্লাহ ভুঁইয়া, কলেজের সহকারী অধ্যাপক নওজেশ আলী, প্রভাষক আবুল হোসেন, আব্দুল বারী, মাতৃছায়া কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক এসএম একাব্বর হোসেন, গাজীপুর জেলা মাদক বিরোধী ফোরামের সভাপতি এইচ এম শওকত ওসমান সরকার ও গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ খোরশেদ আলম৷
সারাবিশ্বে ২৬ জুন আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা