বুধবার ● ২৯ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা
খাগড়াছড়িতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৫ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ৩.২৮মিঃ) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার বেলছড়িতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷
নিহতরা হলেন, এনামুল হক (৪৩) ও তার স্ত্রীর পারভীন আকতার (৩৫)৷
উপজেলার পূর্ব খেদাছড়ার নিজেদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে মরা পাইফ্যা এলাকার একটি লেকে ২৯ জুন বুধবার সকাল ৯টায় লাশ দুটি উদ্ধার করা হয়৷
এনামুলের ছোট ভাই শামীম জানান, তার ভাই-ভাবি মঙ্গলবার বিকেলে নিজেদের লেক দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন৷ এরপর আর তারা বাসায় ফেরেননি৷ তাদের খোঁজে সকালে লেকের পাড়ে এসে ভাই-ভাবির ক্ষত-বিক্ষত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়৷ এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে৷
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত্ হোসেন জানান, জমি বিরোধের কারণে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ তাদের শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে৷ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷
এদিকে খবর পেয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. মজিদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ এ ঘটনায় জড়িতদের দ্রুত আটকের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা