মঙ্গলবার ● ৫ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সৌদি আরবের মদিনাতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ
সৌদি আরবের মদিনাতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ
অনলাইন ডেস্ক :: সৌদি আরবের মদিনাতে নবী মোহাম্মদের মসজিদের কাছেই একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়েছে।
দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে নিরাপত্তা কর্মীরা যখন ইফতার করছিলেন তখন এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
টিভি নেটওয়ার্কের ফুটেজে দেখাচ্ছে একটি গাড়ি আগুনে জ্বলছে।
তবে হতাহতের কোন খবর বা দেশটির কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।
মদিনার মসজিদটি নবী মোহাম্মদের কবরস্থান এবং ইসলামে মক্কার পরেই মদিনাকে পবিত্র নগরী হিসেবে বলা হয়।
এর আগে সোমবার দেশটির কাতিফ শহরে একটি বিস্ফোরণ হয়। কাতিফ মূলত শিয়া অধ্যুষিত এলাকা।
বিস্ফারণটি একটি শিয়া মসজিদকে লক্ষ্য করেই করা হয়েছিল। হতাহতের খবর পাওয়া যায়নি এই ঘটনা থেকে।
একই দিনে জেদ্দাতে মার্কিন কনস্যুলেটের কাছে একজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়।
এসব ঘটনার পিছনে কে বা কারা রয়েছে সেটা এখনো পরিষ্কার না।
হামলা গুলো এমন এক সময়ে হল যখন রমজান মাস চলছে এবং কিছু দিন পরেই ঈদ উল ফিতর পালিত হবে। সূত্র : বিবিসি বাংলা।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা