সোমবার ● ১১ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নীতিমালা ছাড়াই চলছে ক্যাবল নেটওয়ার্ক ব্যবসা !
নীতিমালা ছাড়াই চলছে ক্যাবল নেটওয়ার্ক ব্যবসা !

পলাশ বড়ুয়া::(২৭ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.৫০মিঃ) সমপ্রচার যেহেতু ডিজিটাল হচ্ছে, সেই হিসাবে ক্যাবল নেটওয়ার্ককে ডিজিটাল করা যুগের চাহিদা৷ এছাড়া নীতিমালা না থাকার কারণে সরকারেরও রাজস্ব ক্ষতি হচ্ছে৷
দেশে বিদেশী বিশেষত: ভারতীয় টিভি চ্যানেলগুলোর প্রচার ও এর সংখ্যা দিনকে দিন বাড়ছে৷ এই সংখ্যা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে দেশী চ্যানেলগুলো খুঁজে পেতেও কষ্ট হয়৷ বিষয়টি যথেষ্ট উদ্বেগের হলেও ব্যবসার অজুহাত তুলে ক্যাবল অপারেটররা তাদের ক্যাবল লাইনে বিদেশী চ্যানেল গুলোর প্রাধান্য দিয়েই চলেছেন৷ শুধু তাই নয় সরকার ইতোপূর্বে দেশী চ্যানেলগুলো ছাড়া বিদেশী চ্যানেল না রাখার নির্দেশ দিলেও তা কোন ভাবেই পালন করেননি এবং এখনো করছেন না ক্যাবল অপারেটররা৷ পরিস্থিতি এখানেই থেমে নেই এখন আবার বিদেশী চ্যানেলগুলোতে দেশী পণ্যের বিজ্ঞাপন দেওয়াও চলছে সমানে৷ চ্যানেল দেখানো ও বিজ্ঞাপন দেওয়ার কারণে প্রতিমাসে বিপুল অংকের টাকাও পাচার হয়ে যাচ্ছে৷ দেশের স্বার্থ বিরোধী এই তত্পরতা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়৷
দেশে যাচ্ছেতাই ভাবে চলছে ক্যাবল ব্যবসা৷ সুনির্দিষ্ট নীতিমালা ও সরকারের নজরদারির অভাবে এর মাধ্যমে দুটো ক্ষতি হচ্ছে, প্রথমত: বিদেশী সংস্কৃতির আগ্রাসন, দ্বিতীয়ত: পাচার হয়ে যাচ্ছে বিপুল অংকের অর্থ৷ এই দুটো বিষয়ই যথেষ্ট উদ্বেগের৷





ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার