বুধবার ● ১৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নির্বাচনে হেরে খরচ তুলতে চাঁদা দাবী, থানায় অভিযোগ
নির্বাচনে হেরে খরচ তুলতে চাঁদা দাবী, থানায় অভিযোগ
ঝিনাইদহ জেলা প্রতিনিধি:: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের মাঝদিয়া গ্রামে শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে মহর আলী বিশ্বাস নামের এক ব্যক্তির কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবী করেছে পরাজিত মেম্বর প্রার্থী মুন্তাজ আলী বিশ্বাস৷
এ ঘটনায় মহর আলী বিশ্বাস শৈলকুপা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷
অভিযোগ সূত্রে জানা গেছে, শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঝদিয়া গ্রামে ইউপি সদস্য পদে নির্বাচন করে ওই গ্রামের বুদোয় মন্ডলের ছেলে মুন্তাজ আলী বিশ্বাস৷ নির্বাচনে মহর আলী বিশ্বাস তার পক্ষে নির্বাচনও করে৷ নির্বাচনে মুন্তাজ আলী বিশ্বাস পরাজিত হয়৷
এর কিছুদিন পর গ্রাম্য শালিস ডেকে নির্বাচনে ভোট না চাওয়ার অপরাধে মহর আলী বিশ্বাসকে আড়াই লাখ টাকা জরিমানা করে৷ এ টাকা না দিলে মারধর, গাছপালা, ফসল কেটে নেওয়ার হুমকি দেয় মুন্তাজ আলী বিশ্বাস৷
বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে মহর আলী বিশ্বাস জানালেও কোন প্রতিকার না পেয়ে অবশেষে থানায় অভিযোগ দায়ের করেন৷
এ ব্যাপারে মহর আলী বিশ্বাস বলেন, শেষ ধাপের নির্বাচনে মুন্তাজ বিশ্বাস মোরগ মার্কা প্রতিকে নির্বাচনে অংশ নেয়৷ তার সাথে আমি বিভিন্ন স্থানে গিয়ে ভোটারদের কাছে ভোটও চেয়েছি৷ কিন্তু ভোটে হেরে যাওয়ার পর তিনি স্থানীয় কয়েকজকে সাথে নিয়ে আমার কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবী করছেন৷ তার ভয়ে আমি বাড়ীতে থাকতে পারছি না৷ যেকোন সময় আমার ক্ষতি করতে পারে তারা৷
তিনি আরো জানান, মুন্তাজ আলী বিশ্বাস, আনছার আলী মন্ডল, মিলন হোসেন, সোহরাব হোসেন, আবু দাউদ, মজিবর রহমানকে সাথে নিয়ে আমার কাছে চাঁদা দাবী করছে৷ থানায় লিখিত অভিযোগ দিয়েছে৷
ঘটনার সত্যতা স্বীকার করে পরাজিত মেম্বর মুন্তাজ আলী বিশ্বাস বলেন, আমি তো তার কাছে চাঁদা চাইনি, জরিমানা করেছি৷ মাতব্বররা শালিস করে যা রায় দিয়েছে তাই তার কাছে সেই পরিমান টাকা চাওয়া হয়েছে৷
এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, নির্বাচনে কে কার ভোট করলো, আর তার জন্য জরিমানা করার কোন প্রশ্নই আসে না৷ যে অভিযোগটা পেয়েছি তা লাঙ্গলবাধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মখলেছুর রহমানের উপর তদন্তভার দেওয়া হয়েছে৷ স্থানীয় ভাবে বিষয়টি সমাধান না হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থ গ্রহণ করা হবে৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা