শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মানিক্য মাধবের উল্টো রথযাত্রা
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মানিক্য মাধবের উল্টো রথযাত্রা
বৃহস্পতিবার ● ১৪ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে মানিক্য মাধবের উল্টো রথযাত্রা

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৪মিঃ) গাজীপুরে ভাওয়াল রাজাদের প্রতিষ্ঠিত প্রায় দেড়শ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে৷১৪ জুলাই বৃহস্পতিবার সকালে বিপুল সংখ্যক পূণার্থীর অংশগ্রহণে এই উলটোরথ অনুষ্ঠিত হয়৷

গাজীপুর জেলা শহরের রথখোলায় ৬ জুলাই বুধবার সকালে রথটানের মধ্য দিয়ে রথযাত্রা শুরু হয়৷ বৃহস্পতিবার উল্টো রথটানের মধ্য দিয়ে শেষ হলো মাণিক্য মাধবের রথযাত্রা৷

মেলা উপলক্ষে ইতোমধ্যে রথখোলা এবং সংলগ্ন এলাকার রাস্তার দু’ধারে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে শিশুদের খেলনা, মুড়ি-মুড়কি, মিষ্টির দোকান, তৈজষপত্র, আসবাবপত্রসহ নানা বাহারী সব জিনিসের পসরা নিয়ে বসেছেন দোকানীরা৷ এছাড়াও মনোরঞ্জনের জন্য মেলায় এসেছে পুতুল নাচ, মৃত্যুকুপ মটরসাইকেল, নাগরদোলা ও সার্কাস ইত্যাদি৷ রথমেলায় হাজারো পূণ্যার্থী এবং সকল ধর্মের মানুষেরা অংশ নিচ্ছেন৷ মেলা চলবে আরও সাত দিন৷

উল্লেখ্য, প্রায় দেড়শো বছর পূর্বে গাজীপুরের ভাওয়াল পরগণার রায় চৌধুরী বংশের অষ্টম উত্তর-পুরুষ রাজা কালি নারায়ণ রায় চৌধুরীর আমলে এই ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলার প্রচলন হয়৷

কথিত আছে, রাজা কালী নারায়ণ রায়ের স্ত্রী সভ্যভামা দেবী ছিলেন খুবই ধর্মপরায়ণ৷ রাজবাড়ির অভ্যন্তরে পদ্মনাভ ঠাকুর ঘরে পূজার্চনার সময় একদিন সভ্যভাম দেবী দৈববানী শুনতে পান যে- দীঘি থেকে মাধব মূর্তি উত্তোলন করে জয়দেবপুরে (গাজীপুরে) রথযাত্রার প্রচলন করতে৷ মতান্তরে তিনি এ ঘটনা স্বপ্নে দেখেন৷

পরে চাদনা (চান্দনা) গ্রামের নবলক্ষী দীঘি থেকে ৫টি এবং ভাওয়াল রাজদীঘিতে (মতান্তরে শ্রীপুর এলাকার রাজাবাড়ির একটি দীঘি) ২টি মাধবমূর্তি পাওয়া যায়৷ শেষাক্ত মূর্তি ২টি উত্তোলনের সময় একটি মূর্তির নাক আংশিক কর্তিত হলে সেটি আর উত্তোলন করা হয়নি৷ বাকি ৬টি মূর্তির নামকরণ করা হয়- মাণিক্য মাধব, ঠাকুর কুমার মাধব, চক্রপানি মাধব, নীলাম্বর মাধব, যশো মাধব ও বসুদেব মাধব নামে৷ রথমেলা প্রচলনের সময় ( ১২৭৮ বঙ্গাব্দ; ১৮৭১ খৃষ্টাব্দ) থেকে মাণিক্য মাধবমূর্তি রথে অধিষ্ঠান করে রথযাত্রার আনুষ্ঠানিকতা করা হতো৷

স্বাধীনতা যুদ্ধের সময় পাকহানাদার বাহিনী সারা দেশের ন্যায় মাধববাড়ি, মাধবমূর্তি ও রথেরও ক্ষতি সাধন করে৷ স্বাধীনতার পর ভাওয়াল রাজদীঘি থেকে ২টি মাধব মূর্তি উদ্ধার করা হলেও বাকি ৪টি কোন হদিস মেলেনি৷ উদ্ধারকৃত মূর্তির মধ্যে ১টি মাণিক্য মাধবের বলে শনাক্ত করে ওই মূর্তি দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত হতো৷

১৯৯২ খৃষ্টাব্দে ভারতে বাবরী মসজিদ ভাঙ্গার জেরে মাধবের শ্বশুরবাড়িতে রক্ষিত মাণিক্য মাধবের মূর্তিটি ধ্বংস প্রাপ্ত হয়৷ এরপর থেকে মাণিক্য মাধব মূর্তির আদলে মাটির তৈরি মূর্তি (প্রতি বছরই তৈরি করে) রথে অধিষ্ঠান করে রথ যাত্রার আয়োজন হতো৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)