শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহের তরুনী ৪৬ দিন ধরে নিখোঁজ
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহের তরুনী ৪৬ দিন ধরে নিখোঁজ
শনিবার ● ২৩ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহের তরুনী ৪৬ দিন ধরে নিখোঁজ

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের জিনিয়া আক্তার জুই (১৮) নামে এক কলেজ ছাত্রী ৪৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন৷ যশোর মহিলা কলেজের অনার্স ২য় বষের্র ছাত্রী জুই বিদ্যাধরপুর গ্রামের আজিজুর রহমানের মেয়ে৷

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় বৃহস্পতিবার একটি জিডি করা হয়েছে, যার জিডি নং ৮৯৭৷ জিডির পর ঝিনাইদহ সদর থানা পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে মেয়েটির সন্ধান চাওয়া হয়েছে৷
জিডি সুত্রে জানা গেছে, গত জুন মাসের ৫ তারিখে জিনিয়া আক্তার জুই ঝিনাইদহে তার এক বান্ধবির বাসায় আসার কথা বলে বাড়ি ছাড়ে৷ এরপর ৪৪ দিন পার হলেও মেয়ের কোন সন্ধান না পেয়ে বৃহস্পতিবার মেয়ের বাবা আজিজুর রহমান ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করেন৷

মেয়ের মা আঙ্গুরা খাতুন সাংবাদিককে জানান, জিডি করে আসার পর বৃহস্পতিবার বিকালে মেয়ে জুই তার খালা কোটচাঁদপুরের জালালপুর গ্রামের লিপি খাতুনের সাথে কথা বলে৷ খালার কাছে জুই বলেছে আগামী ৩০ জুলাই তার কলেজে পরীক্ষা রয়েছে৷ পরীক্ষা শেষে বাড়ি আসবে৷ তবে তার কথায় অসংলগ্নতা রয়েছে বলে মেয়ের মা দাবী করেন৷ নিখোঁজ হওয়ার ৩/৪ দিন আগে সর্বশেষ জুই তার বাবার সাথে কলা বলেছিলো৷
মেয়ের বাবা আজিজুর রহমান বলেন, জুই বিভিন্ন স্থানে স্বজনদের কাছে ফোন করে কখনো গেড়ামারা আবার কখনো গেন্ডারিয়ায় আছে বলে দাবী করছে৷ জুই তার খালার কাছে এমনও দাবী করেছে সে যেখানে আছে, ঢাকা থেকে ২০ টাকা ভাড়া লাগে৷ জুইয়ের মোবাইল ব্যবহার করে রফিক পরিচয়ে এক ছেলেও তাদের সাথে যোগাযোগ করছে বলে পরিবারটি দাবী করেন৷

সুত্রমতে কথিত রফিক সেনা বাহিনীতে চাকরী করে এমন পরিচয় দিয়ে প্রায় জুইকে উত্যক্ত করতো৷ কথিত ওই রফিকের কাছেই মেয়েটি থাকতে পারে বলে পরিবারের সন্দেহ৷ এদিকে জিনিয়া আক্তার জুই ভালবাসার টানে ঘর ছেড়েছে নাকি কেও অপহরণ করেছে এ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ৷ মেয়ে নিখোঁজ থাকার কারণে বাবা আজিজুর রহমান ও মা আঙ্গুরা খাতুন শোকে পাথর হয়ে পড়েছেন৷

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানা এসআই সাইফুল ইসলাম জানান, নিখোঁজ মেয়েটিকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে৷ বার্তা পাঠিয়ে পুলিশের বিভিন্ন বিভাগকে অবগত করানো হয়েছে৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)