বুধবার ● ২৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ট্রাক ও পিকআপ সংঘর্ষ: নিহত ১
গাজীপুরে ট্রাক ও পিকআপ সংঘর্ষ: নিহত ১
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১২ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৯মিঃ) গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সাইফুল ইসলাম (৩৫) নামে পিকআপের এক হেলপার নিহত হয়েছেন৷
২৭ জুলাই বুধবার ভোর ৫টার দিকে উপজেলার খাড়াজোরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ সাইফুল ইসলাম ময়মমনসিংহের ফুলবাড়িয়া থানার সনত্মোষপুর এলাকার ছাবেদ আলীর ছেলে৷
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু দাউদ খান জানান, ভোর ৫টার দিকে খাড়াজোড়া এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল থেকে গাজীপুরগামী কলাভর্তি একটি পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়৷ এতে পিকআপের সামনের বাম পাশের অংশ দুমড়ে-মুচড়ে ভেতরে ঢুকে যায়৷ ঘটনাস্থলেই পিকআপের হেলপার নিহত হন৷ খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা আটকে পড়া লাশটি উদ্ধার করে৷ লাশটি কোনাবাড়ির সালনা হাইওয়ে থানায় আনা হয়েছে৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)