শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গাজীপুর সিটি করপোরেশনের বাজেট ঘোষণা
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গাজীপুর সিটি করপোরেশনের বাজেট ঘোষণা
বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর সিটি করপোরেশনের বাজেট ঘোষণা

---গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর সিটি করপোরেশনের ২০১৬-২০১৭ অর্থবছরের ১ হাজার ৪২১ কোটি ৩৪ লাখ ১৯ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে৷

২৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের সভাকক্ষে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ চলতি অর্থবছরের এ বাজেট ঘোষণা করেন৷

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদ আহসান রাসেল এমপি৷ বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উলস্নাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, এডভোকেট আবদুল হাদী শামীম, এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, আতাউলস্নাহ মন্ডল, রফিজ উদ্দিন রফিজ প্রমুখ৷

এ সময় সিটি করপোরেশনের সচিব মোঃ আসলাম হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর হোসেন, নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমান কাজল, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ ছায়েদুর রহমানসহ সব কাউন্সিলর, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷

ঘোষিত বাজেটে কোনো উদ্বৃত্ত নেই৷ নতুন করে কোনো করারোপ করা হয়নি৷ বাজেটে সর্বোচ্চ আয়ের খাত দেখানো হয়েছে বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প, সরকারি ও বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) ও ডিপিপিভিত্তিক প্রকল্পের অনুদান থেকে ৯৬৮ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকা৷ এ ছাড়া রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ৩৩৯ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা এবং উন্নয়ন সরকারি খাতে ৮০ কোটি টাকা৷

বাজেট বক্তৃতায় ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান খান কিরণ বলেন, গাজীপুর সিটিকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য একটি নগরী হিসেবে গড়ে তোলা হবে৷ নতুন এ সিটি করপোরেশনকে এগিয়ে নিতে তিনি সব কাউন্সিলর ও নগরবাসীর কাছে সহযোগিতা কামনা করেন৷

উল্লেখ্য, ৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালের ৬ জুলাই৷ নির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নান, ৫৭ জন কাউন্সিলর এবং ১৯ জন নারী কাউন্সিলর ওই বছর ১৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন৷ বর্তমানে বিভিন্ন মামলায় মেয়র অধ্যাপক এমএ মান্নান কারাগারে থাকায় এবার সিটি করপোরেশনের তৃতীয় বাজেট ঘোষণা করেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ৷





অর্থ-বাণিজ্য এর আরও খবর

মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা

আর্কাইভ