রবিবার ● ৩১ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস
সিরাজগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১৬ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৭মিঃ) সিরাজগঞ্জে বিভিন্ন সময়ে আইন শৃংখলা বাহিনীর উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে৷
৩১ জুলাই রবিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ৷
এ সময় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. ইমান আলী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলামসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন৷
সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক মো: শহীদুল্লাহ জানান, পুলিশের উদ্ধারের পর আদালতের আদেশে নিস্পত্তিকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে৷ ধ্বংস হওয়া মাদকদ্রব্যগুলো হচ্ছে ২ হাজার ৭শ’ বোতল ফেন্সিডিল, ১শ’ ৯৯ কেজি গাজা, ২ হাজার ৭শ’ ৯০ পিস ইনজেকশন ও ৪শ ৬২ লিটার চোলাই মদ৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ