শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩১ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে মেয়েকে হত্যার দায়ে মায়ের ফাঁসি
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে মেয়েকে হত্যার দায়ে মায়ের ফাঁসি
রবিবার ● ৩১ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে মেয়েকে হত্যার দায়ে মায়ের ফাঁসি

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.২৫মিঃ)  গাজীপুরে সত্‍ মেয়েকে হত্যার দায়ে মাকে ফাঁসি দিয়েছেন আদালত৷ একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়৷

৩১ জুলাই রবিবার দুপুর ২টার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক জনাকীর্ন আদালতে এ রায় দেন৷

দণ্ডপ্রাপ্ত শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকি (৩০) বরিশালের বাকেরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের আক্কাস আলী হাওলাদারের মেয়ে৷

মামলার বিবরণের বরাত দিয়ে কোর্ট পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম জানান, ঢাকার কেরানীগঞ্জের অগ্রখোলা মোল্লা বাড়ি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ শফিউল আলম (সাগর) ১৮ বছর আগে টঙ্গীর এরশাদ নগর এলাকার নুরুল ইসলামের মেয়ে ফারজানা ইসলাম স্বপ্নাকে বিয়ে করেন৷ তাদের সংসারে মোছাঃ সাদিয়া আলম জয়া (১৪) ও এহসানুল ইসলাম মাহিন (৮) নামে দুই সন্তান রয়েছে৷ এরা টঙ্গীর আউচপাড়া এলাকায় আমির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন৷ গত ৭ বছর পূর্বে স্ত্রী ফারজানাকে তালাক দেয় স্বামী শফিউল৷

এর দুই বছর আগে শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকিকে বিয়ে করে ওই বাড়িতেই বসবাস করতে থাকে সফিউল৷ মেয়ে সাদিয়া আলম জয়া লেখাপড়ার সুবিধার্থে বাবা ও সত্‍ মায়ের কাছে থাকতো৷

বিষয়টি সত্‍ মা শাকিলা মেনে নিতে পারতো না৷ ২০১৫ সালের ১১ জুন জয়াকে হাত, পা বেঁধে মেরে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয় শাকিলা৷ এক পর্যায়ে ওই বছরের ১৩ জুন স্বামী সফিউল ভোরে মর্নিং ওয়ার্কে গেলে এই সুযোগে সত্‍ মা শাকিলা ঘুমন্ত অবস্থায় চাপাতি ও ছুরি দিয়ে জয়াকে কুপিয়ে হত্যা করে৷ এরপর লাশ গুম করার জন্য বাথরুমে রাখে৷

এ ব্যাপারে নিহতের মা ফারজানা ইসলাম স্বপ্না বাদী হয়ে শাকিলাকে আসামি করে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন৷ পরে পুলিশ সত্‍ মা শাকিলাকে গ্রেফতার করে৷ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল খায়ের তদন্ত শেষে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন৷

মামলায় সাতজন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করা হয়৷ হত্যা মামলায় আসামি সত্‍ মা শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকি দোষী সাব্যস্ত হওয়ায় রবিবার গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামিকে ফাঁসির রায় দেয়৷

এসময় দণ্ডিত আসামি শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন৷

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভোকেট হারিজ উদ্দিন আহমেদ৷ আসামিপক্ষে ছিলেন এডভোকেট ফাতেমা আক্তার জলি৷





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)