সোমবার ● ১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন
কাউখালীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন

কাউখালী প্রতিনিধি :: “শিশুকে মায়ের দুধ খাওয়ানো টেকসই উন্নয়নের চাবি কাঠি” প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ (১- ৭ই আগষ্ঠ )২০১৬ রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক র্যালী ও আলোচনা সভা ১লা আগষ্ট সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়৷
র্যালীটি উপজেলার গুরুত্বপুর্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে এক আলোচনা সভা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সৈয়দ কামরুল ইসলাম৷
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ ইন্সপেক্টর তারাকেশ্বর ভট্টাচার্য্য, ক্যাশিয়ার হাজী মোঃ আসমত আলী, সাংবাদিক মোঃ ওমর ফারুক, মোঃ রফিকুল ইসলাম ও টিটু দেওয়ান । বিশ্ব মাতৃ দুগ্ধ দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, একজন নবজাতক শিশুর জন্য মায়ের দুধ খুবই গুরুত্বপুর্ন৷ মায়েদের বুকের শাল দুধ একটি শিশুর প্রধান খাদ্য৷ তা ছাড়া প্রতি বছর মায়েদের অজ্ঞতার কারনে বহু শিশু মারা যায়৷ কারন শিশুদের জম্মের পরপরই মায়ের শাল
দুধ পান করাতে হয়৷ কিন্তু এখনো আমাদের গ্রাম বাংলায় মায়েরা অসচেতন৷ যার ফলে শিশুরা অপুষ্ঠিতে ভোগে৷ তাই এই বিশ্ব মাতৃ দুগ্ধ দিবসে আমাদের সবাইকে সচেতন হতে হবে বলে বক্তরা তাদের অভিব্যাক্তি প্রকাশ করেন৷ আলোচনার পরে এক জঙ্গি বিরোধী মানববন্ধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পালন করা হয় ৷





মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ