সোমবার ● ১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » আদিবাসী চেহারার ২ নারী ও এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার
আদিবাসী চেহারার ২ নারী ও এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদী থেকে অজ্ঞাত পরিচয় দুই নারী ও এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে৷ ১লা আগষ্ট সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ এনায়েতপুর থানাধীন খাজা ইউনুস আলী মেডিকেল এন্ড কলেজ হাসপাতালের দক্ষিণ পাশে যমুনায় ভাসমান অবস্থায় লাশ তিনটি উদ্ধার করেন৷
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, যমুনা নদীতে দুটি বস্তা ভেসে থাকতে দেখে সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা থানায় খবর দেয়৷ পরে ঘটনাস্থল পৌছে নদীতে ভাসমান থাকা বস্তা খুলে দুই নারী ও এক শিশুর লাশ দেখতে পাওয়া যায়৷ অজ্ঞাত দুই নারীর বয়স আনুমানিক ৩০ ও ৩৫ এবং নারী শিশুটির বয়স ৫ বছর৷ লাশের গলায় দড়ি পেচানো ছিল৷ তাদের নাক-মুখগুলো আদিবাসীদের মত দেখতে৷ ধারনা করা হচ্ছে, হত্যার পর তাদেরকে বস্তাবন্দী করে নদীতে ফেলা দেয়া হয়েছে৷ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা