মঙ্গলবার ● ২ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ছোটহরিনার ২৫ বিজিবি’র বৃক্ষরোপন ও মত্স্য পোনা অবমুক্তকরন
ছোটহরিনার ২৫ বিজিবি’র বৃক্ষরোপন ও মত্স্য পোনা অবমুক্তকরন

বরকল প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার ছোট হরিনার ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন’র উদ্যোগে বৃক্ষরোপন ও মত্স্য পোনা অবমুক্ত করা হয়েছে৷ ৩১ জুলাই রবিবার ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন’র অধিনায়ক লেঃ কর্ণেল শাহাবুদ্দিন ফেরদৌস ব্যাটালিয়ন সদর প্রাঙ্গনে নিমগাছের চারা রোপন ও মত্স্য পোনা অবমুক্তকরনের মাধ্যমে কর্মসুচির উদ্বোধন করেন৷
এসময় ব্যাটালিয়ন মেডিকেল অফিসার, ক্যাপ্টেন এসকে এম সাকিব হাসান সানিসহ সুবেদার মেজর, সকল স্তরের সৈনিক ও অসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন৷ বৃক্ষরোপন কর্মসুচির আওতায় ব্যাটালিয়ন সদরসহ সকল বিওপি (ক্যাম্প) সমুহে গাছের চারা রোপন করা হয়৷ ব্যাটালিয়নের সকল সদস্য অন্তত দু’টি করে গাছের চারা রোপন করেন৷
এই কর্মসুচির আওতায় ব্যাটালিয়ন সদরসহ সকল ক্যাম্পে মোট দুই হাজার ভেজষ ও ফলজ গাছের চারা রোপন করা হয়৷ এছাড়া ব্যাটালিয়ন সদর ও এরাবুনিয়া সিআইও ক্যাম্প সম্মিলিত খামারের পুকুরে প্রায় ১৪ হাজার বিভিন্ন প্রজাতির মত্স্যপোনা অবমুক্ত করা হয়৷





মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার
ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার