বুধবার ● ৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বঙ্গবন্ধু সেতু পুর্বপাড় থেকে ৬০ হাজার পিচ ইয়াবাসহ দুই যুবক আটক
বঙ্গবন্ধু সেতু পুর্বপাড় থেকে ৬০ হাজার পিচ ইয়াবাসহ দুই যুবক আটক
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১৯ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.১০মিঃ) বঙ্গবন্ধু সেতু পুর্বপাড় টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ইব্রাহীমাবাদ স্টেশন এলাকায় র্যাব-১২ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩ অভিযান চালিয়ে ৬০ হাজার পিচ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে৷ ৩ আগষ্ট বুধবার সকাল নয়টার এ অভিযান পরিচালনা করা হয়৷ আটককৃতরা হলো- রাজশাহী গোদাগাড়ী থানার মাটিকাটা গ্রামের লুত্ফর রহমানের ছেলে ট্রাক মালিক মনোয়ারুল ইসলাম (৩৬) ও রাজপাড়া থানার রায়পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে বাবুল হোসেন (৩০)৷
র্যাব-১২ সিরাজগঞ্জের ক্যাম্পের অধিনায়ক ও এডিশনাল আইজি মো. শাহাবুদ্দিন খান বিপিএম বুধবার দুুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২ প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ট্রাকযোগে ইয়াবার বড় একটি চালানা যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩ কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন ফারম্নকীর নেতৃত্বে সেতুর পুর্বপাড়ে চেকপোস্ট বসানো হয়৷ এসময় রাজশাহীগামী ট্রাকটি (ঢাকা মেট্টো-ট-১৮-৬৮৬১) তল্লাশী চালিয়ে ৬০ হাজার পিচ ইয়াবা, ৩টি মোবাইল ফোন ও তিনহাজার টাকা উদ্ধার করা হয়৷ ট্রাকটি র্যাব হেফাজতে রয়েছে৷ তিনি আরো জানান, আটক মনোয়ারুল একজন মাদক সম্রাট৷ সে উত্তরাঞ্চলে পাইকারী মাদক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম৷ পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, কুষ্টিয়া, নাটোর ও টাঙ্গাইলে ইয়াবা সরবরাহ করে থাকে৷ এ ঘটনায় মামলা দায়েরের করা হয়েছে৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা