শুক্রবার ● ৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ফার্মেসিকে ৪ লাখ টাকা জরিমানা
গাজীপুরে ফার্মেসিকে ৪ লাখ টাকা জরিমানা
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে একটি ফার্মেসিতে র্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অনুমোদনবিহীন ওষুধ বিক্রি ও লাইসেন্স না থাকায় চার লাখ টাকা জরিমানা করেছে৷
৩ আগস্ট বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়৷
র্যাব-১ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, র্যাব-১-এর ডিএডি মো. শাহজাহান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে বোর্ডবাজার এলাকায় তাছিব ফার্মেসিতে অভিযান পরিচালিত হয়৷ এ সময় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অনুমোদনবিহীন ওষুধ মজুদ, বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকার অপরাধে ওই প্রতিষ্ঠানকে দি ড্রাগস অ্যাক্ট মোতাবেক চার লাখ টাকা জরিমানা করা হয়৷ এছাড়া অনুমোদনবিহীন বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়৷
অভিযানের সময় ঢাকার সুপারিনটেনডেন্ট অব ড্রাগ এটিএম গোলাম কিবরিয়া খান, গাজীপুর ওষুধ প্রশাসনের পরিদর্শক মো. ফজলুল হক ও ঢাকার ওষুধ তত্ত্বাবধায়ক মো. মনির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা