শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইলের দুই সম্পাদকসহ তিন জনকে আটক
প্রথম পাতা » অপরাধ » অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইলের দুই সম্পাদকসহ তিন জনকে আটক
সোমবার ● ৮ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইলের দুই সম্পাদকসহ তিন জনকে আটক

---

অনলাইন ডেস্ক :: মিথ্যা সংবাদ পরিবেশন এবং গুজব ছড়ানোর অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইলের দুই সম্পাদকসহ তিন জনকে আটক করেছে র‌্যাব।

৭ আগষ্ট রবিবার রাত আনুমানিক সাড়ে বারটার দিকে বিজয়নগরের স্কাউট ভবনে বাংলামেইলের কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব তিন এর একটি দল।

প্রায় ঘন্টাখানেক পর বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্ল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদ হায়দার চৌধুরী এবং প্রাপ্ত পলাশ নামে এক প্রতিবেদককে আটক করে নিয়ে যায় র‌্যাব।

অনলাইন নিউজ পোর্টালটির ভারপ্রাপ্ত সম্পাদককে তার উত্তরার বাসা থেকে ডেকে এনে আটক করা হয়। নির্বাহী সম্পাদককে বাংলামেইলের কার্যালয় থেকে আটক করেছে র‌্যাব ৩। রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তাকে কার্যালয় থেকে তুলে নেওয়া হয়। নির্বাহী সম্পাদকের সঙ্গে ওই প্রতিবেদককেও আটক করেছে র‌্যাব ৩।

বাংলামেইলের কার্যালয়ে র‌্যাব তালা দিয়েছে। অফিসের একটি, নিজেদের দুটি তালা ব্যবহারের পর চাবিগুলো নিয়ে গেছে। এ সময় অফিসের দুইটি কম্পিউটারও জব্দ করা হয়।

অনলাইন নিউজ পোর্টালটির মালিক আজিম গ্রুপের কর্ণধার ফজলুল আজিম হাতিয়ার সাবেক সংসদ সদস্য। ওয়ান ইলেভেনের সময় বিএনপি থেকে বহিষ্কৃত হন তিনি। ২০১৩ সালের ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় অনলাইন সংবাদমাধ্যম বাংলামেইল২৪ডটকম-এর। সুত্র : চ্যানেলআই।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)