শিরোনাম:
●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
রাঙামাটি, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত
প্রথম পাতা » প্রধান সংবাদ » নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত
সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

---নোয়াখালী প্রতিনিধি :: (৩১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪০মিঃ) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ১৫ আগস্ট সোমবার যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৬ পালন করা হয়েছে।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ৯টায় নোবিপ্রবি পরিবারে সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও
কর্মচারীদের অংশগ্রহণে র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে
বিভিন্ন সংগঠন ও পরিষদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে স্থাপিত
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। পরে হাজী মো.
ইদ্রিস অডিটোরিয়ামে ‘শোক দিবস ২০১৬- এ সন্ত্রাসমুক্ত অসাম্প্রদায়িক
বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মো. গোলাম
মোস্তাফার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. এম
অহিদুজ্জামান। আলোচনা করেন উপ-উপচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন,
বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়ার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.
আতিকুল ইসলাম ও রেজিস্ট্রার আব্দুল জলিল (ভারপ্রাপ্ত) প্রমুখ।

সভাপতির বক্তৃতায় উপাচার্য এম অহিদুজ্জামান বলেন, বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির কবি। এ জাতির স্বাধীনতা আন্দোলনে তিনি ছিলেন একজন দক্ষ কারি, ভ্যানগার্ড। যার জন্ম না হলে ৫৬ হাজার বর্গমাইলের একটি সীমারেখা ও একটি স্বাধীন পতাকা আমারা পেতাম না। কিন্তু এদেশীয় কিছু কুলাঙ্গার, পাকিস্তানের প্রেতাত্মা আর্মি অফিসার এ মহান নেতাকে ১৫ আগস্ট স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে। তাকে এমন এক সময় হত্যা করা যখন মসজিদের শহর ঢাকায় মাইকে মাইকে ফজরের আযান ধ্বনিত হচ্ছিল।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শিক্ষা, কৃষি সহ সাত কোটি বাঙালির আর্থসামাজিক
উন্নয়নের মাধ্যমে এক অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন। আজ ৪১ বছরে পা দিয়েও আমরা এমন কিছু নতুন করতে পারিনি যা জাতির পিতা শুরু করে যান নি। আজ যদি একজন শেখ মুুজিবুর রহমান বেঁচে থাকতেন তাহলে আমরা আরো আগে একটি উন্নত ও সম্মৃদ্ধশালী বাংলাদেশ পেতাম।

এসময় উপাচার্য শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধু তনয়া দেশরত্না শেখা
হাসিনার নেতৃত্বে জাতির পিতার লালিত স্বপ্ন ‘বাংলাদেশকে সোনার বাংলা’
রুপে গড়ে তোলার কর্মযজ্ঞ সকলকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যাওয়ার
আহ্বান জানান।

উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন বলেন, ষড়যন্ত্রকারীরা জানতো
বঙ্গবন্ধুকে প্রাণে মেরে ফেলা হলেও তার চেতনা অনুসরণকারীদের নাশ করা সহজ
নয়। তাই ৭৫ পরবর্তীতে আওয়ামী লীগকে নানা বিভক্ত করার পাঁয়তার চলতে
থাকে। বঙ্গবন্ধু কন্যাকে বারংবার হত্যা চেষ্টা করা হয়। কিন্তু তিনি পিছ পা হননি। এসময় উপ-উপাচার্য বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগীতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শিক্ষক সমিতির সভাপতি মেহেদি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক জনাব মো. রুহুল আমিন, প্রভোস্ট . ইউছুপ মিঞা ও ড. মো. শফিকুল ইসলাম, প্রক্টর মুশফিকুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক আফসানা মৌসুমি, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি তারেক মো. রাশেদ উদ্দিন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, কর্মচারীদের পক্ষ হতে কায়সার হামিদ জিকো সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

আলোচনা শেষে ৭৫ এর ১৫ আগস্ট নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত
পরিচালনা করেন নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো.
গিয়াস উদ্দিন ভুইঞা।





প্রধান সংবাদ এর আরও খবর

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু

আর্কাইভ