শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

---আমির হামজা , রাউজান প্রতিনিধি :: (৩১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৪মিঃ) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীগণের বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৬ পালিত হয়েছে। সকালে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন চুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। দিনের অন্য কর্মসূচির মধ্যে ছিল শোকের প্রতীক কালো ব্যাজ, জাতির জনকের জীবন ও কর্মের উপর আলোচনা সভা , জাতির জনক বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত, তবারুক বিতরণ প্রভৃতি।
এ উপলক্ষে কেন্দ্রিয় অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. হযরত আলী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. আশুতোষ সাহা, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল, ছাত্রকল্যাণ পরিচালক ও চুয়েটে জাতীয় শোক দিবস পালন কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-ছাত্রকল্যাণ পরিচালক ও জাতীয় শোক দিবস পালন কমিটির সদস্য সচিব ড. জি.এম. সাদিকুল ইসলাম। আলোচনায় অংশ নেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক, শহীদ তারেক হুদা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূইয়া, কর্মকর্তা সমিতির সাধারন সম্পাদক আমীন মো. মুসা, কর্মচারী সমিতির সভাপতি মো. জামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক
জনাব বিশ্বজিত ভট্টাচার্য, সদস্য আবদুল আল হান্নান, ছাত্র-ছাত্রীদের
পক্ষে সৈয়দ ইমাম বাকের, মুনতাসির সারোয়ার, প্রীতি রায় প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান।
বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়েট কেন্দ্রিয় জামে মসজিদের পেশ
ইমাম হাফেজ ক্বারী মোহাম্মদ নুরুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. রফিকুল আলম শোকাহত এ দিনে জাতির
জনক বঙ্গবন্ধুর প্রতি অগাদ শ্রদ্ধা প্রকাশ করে বলেন, আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি জাতির জনক বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বে। তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, দিক-নির্দেশনা ও দর্শন দিয়েছেন। এখন সে দর্শন অনুসরণ করে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। দেশকে ও দেশের মানুষকে ভালোবাসতে হবে।
দেশের মঙ্গলের জন্য কাজ করে যেতে হবে। দেশের উন্নয়নে ভূমিকা পালন করতে
হবে। আমরা অত্যন্ত আনন্দিত এই যে, প্রধানমন্ত্রী ও জাতির জনকের সুযোগ্য কন্যার নেতৃত্ব এখন বঙ্গবন্ধুর ভিশন ও দর্শন অনুসরণে দেশকে সোনার বাংলা হিসেবে গড়ার লক্ষে নিরন্তর প্রচেষ্টা চলছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্পে আমরা অনেক সফলকাম হয়েছি।
নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করে এখন দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)