সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরে জেলা পুলিশের শোকসভা
জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরে জেলা পুলিশের শোকসভা

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৫২মিঃ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৪ আগস্ট রবিবার গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ দুপুরে জেলা পুলিশ লাইন্স মাঠে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক মো. আক্তারুজ্জামান, কলামিস্ট সেলিম ওমরাও খান, জেলা প্রশাসক এস এম আলম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ ও গোলাম সবুর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, এডভোকেট মো. ওয়াজ উদ্দিন মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি দোলোয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রীনা পারভীন প্রমূখ৷ সভা শেষে গণভোজ অনুষ্ঠিত হয়৷





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন