শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » উচ্চ আদালতের রায় অমান্য : ঝিনাইদহে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে সংসদ সদস্যরা সভাপতি
প্রথম পাতা » অপরাধ » উচ্চ আদালতের রায় অমান্য : ঝিনাইদহে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে সংসদ সদস্যরা সভাপতি
শনিবার ● ২০ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উচ্চ আদালতের রায় অমান্য : ঝিনাইদহে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে সংসদ সদস্যরা সভাপতি

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৫ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৩২মিঃ) ঝিনাইদহে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে সংসদ সদস্যর কর্তৃত্ব বহাল রয়েছে৷ জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষক কর্মচারিদের মসিক বেতন ভাতা বিলে স্বাক্ষরসহ শিক্ষক নিয়োগ অব্যাহত রেখেছেন তারা৷

এমপিদের অনুপস্থিতিতে জেলা প্রশাসক ও ইউএনওদের বেতন বিলে সাক্ষর করার নির্দেশনা থাকলেও এ সংক্রান্ত কোন চিঠি না আসায় সরকারী কর্মকর্তারাও কোন গাঁ করছেন না৷

অথচ গত ১ জুন ২০১৬ সালে উচ্চ আদালত কর্তৃক পদ প্রদত্ত এক রায়ে দেশের সব বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সংসদ সদস্যদের সভাপতি হওয়ার বিধান বাতিল ঘোষনা করেছেন৷

অভিযোগ উঠেছে শৈলকুপা, কালীগঞ্জ, হরিণাকুন্ডু, ঝিনাইদহ সদর ও মহেশপুর কোটচাঁদপুর এলাকায় এখনো জনপ্রতিনিধিরাই শিক্ষক নিয়োগ দিচ্ছেন৷ উচ্চ আদালত রায় প্রদানের পরও স্থানীয় সংসদ সদস্য বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নিয়োগ বোর্ড গঠন করে পচ্ছন্দের প্রাথীদের নিয়োগ দিয়ে যাচ্ছেন৷ নিয়োগ পরীক্ষার সময় এমপিরা নিজে উপস্থিত থাকছেন বলে জানিয়েছেন সংশিস্নষ্টরা৷ হরিণাকুন্ডুর ঘোড়াগাছা হাই স্কুলে প্রধান শিক্ষক নিয়েগ করা হচ্ছে একই নিয়মে৷

এ সব বিষয় নিয়ে ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার মকছেদ আলী, কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ সরকার বলেছেন আদালতের রায়ের আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কোন নির্দেশ পাননি তারা৷ যে কারনে এখনো সংসদ সদস্যগণই আগের মতই নির্দিষ্ট কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে বহাল রয়েছেন মর্মে ধরে নেওয়া যায়৷

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি ( ডিজির প্রতিনিধি ) ঝিনাইদহ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার অধিকারী ভিন্ন কথা বলেছেন৷ তিনি শনিবার সাংবাদিকদের জানান, উচ্চ আদালতের রায় বাসত্মবায়নে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশ থাকা সত্বেও বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতির (এমপি) অনুরোধে নিয়োগ পরীক্ষা গ্রহণ করেছেন তারা৷

তিনি আরো জানান, নিয়োগ বোর্ডে এমপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত থাকছেন৷ তথ্যানুসন্ধানে জানা যায়, শিক্ষা মন্ত্রনালয়ের পক্ষ থেকে গত ৯ আগষ্ট উচ্চ আদালতের রায় বাসত্মবায়নে ১৬০ নং স্মারকে একটি আদেশ জারি করা হয়েছে৷ পত্রখানা শিক্ষা মন্ত্রনায়লয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হয়৷ শিক্ষা মন্ত্রনালয়ের উপ-সচিব সালমা জাহান পত্রটিতে স্বাক্ষর করেছেন৷

ওই পত্রের আদেশে গত ১ জুন তারিখে উচ্চ আদালতের প্রদত্ত রায় অনুযায়ি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়৷

এর আগে গত ২৩ জুন শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ( মাধ্যমিক) চৌধুরী মুফাদ আহমদ কর্তৃক স্বাক্ষর করা এক “পরিপত্রে” বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অধ্যক্ষ/ প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে উত্তোলন করা যাবে মর্মে নির্দেশ দেয়া হয়৷

প্রসঙ্গত: রাজধানীর ভিকারুন নিসা নুন স্কুল ও কলেজ পরিচালনা জন্য গত বছরের ৩১ ডিসেম্বর বিশেষ কমিটি গঠন করা হয়৷ এর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোটের্র আইনজীবি ড. মো. ইউনুছ আলী আখন্দ রিট পিটশন নং ২০৪৩/২০১৩ দায়ের করেন ৷

এ মামলার পূর্ণাঙ্গ রায়ে বেসরকারী স্কুল কলেজে এমপির সভাপতি পদে মনোনীত হওয়ার বিধান বাতিল ঘোষনা করা হয় ৷ রায়ের আদেশ অংশে ১২ দফা নিদের্শনা ও পর্যবেক্ষন দেন আদালত৷ সরকার এ রায়ের বিরুদ্ধে আপীল করেও হেরে গেছেন৷ সংশিস্নষ্টরা বলছেন, এখানো উচ্চ আদালতের প্রদত্ত রায় বহাল থাকায় এমপি সাহেবরা কোন নিয়োগ বোর্ড গঠন কিংবা পরীক্ষা গ্রহন করতে পারেন না৷

ঝিনাইদহ জেলা শহরের অন্যতম বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান “ঝিনাইদহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. বাদশা আলম জানিয়েছেন, সরকারের স্পষ্ট নির্দেশনা না থাকায় গত জুলাই মাসে গভর্ণিং বডির সভাপতি হিসেবে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর স্বাক্ষরে বেতন ভাতা উত্তোলন করা হয়েছে৷

তিনি আরো বলেছেন বেতন ভাতার বিলে জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদারের স্বাক্ষর গ্রহনের জন্য চেষ্টা করেও হয়নিতিনি ( অধ্যক্ষ) দাবী করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ আদালতের রায়ের বিষয়ে আজো কোন নির্দেশ জারি করেননি৷

শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলেছেন, উচ্চ আদালতের রায় কার্যকর করার জন্য শিক্ষা মন্ত্রনালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কিংবা শিক্ষা বোর্ড জোরালো কোন পদক্ষেপ নিচ্ছে না৷ জেলা পর্যায়ে প্রশাসনের কাছেও বিষয়টি স্পষ্ট করা হচ্ছেনা৷ এতে করে আগের নিয়মেই বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সংসদ সদস্য কর্মকান্ড পরিচালনা করছেন৷





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)