রবিবার ● ২৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরদীর পাকুড়িয়া স্কুল এন্ড কলেজে অনিয়মের অভিযোগ
ঈশ্বরদীর পাকুড়িয়া স্কুল এন্ড কলেজে অনিয়মের অভিযোগ

ঈশ্বরদী প্রতিনিধি :: (১৩ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৫মিঃ) পাকুড়িয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ক্লাস করানোর জন্য বরাদ্দকৃত কম্পিউটার সেট চুরি হওয়ায় ৮ মাস থেকে শিক্ষার্থীরা কম্পিউটার শিক্ষা গ্রহন থেকে বঞ্চিত হচ্ছে৷ শিক্ষা প্রতিষ্ঠানে রাতে পাহারা না দিয়ে নাইট গার্ড বাড়িতে ঘুমিয়ে থাকায় প্রায় ৮ মাস আগে কম্পিউটার সেটটি চুরি হয়৷ তাত্ক্ষনিকভাবে বিষয়টি জানাজানি ও নাইট গার্ডের গাফিলতির কারণে চুরি হওয়ার বিষয়টি স্পষ্ট হওয়ার পরও অর্থ লেনদেনের মাধ্যমে নাইট গার্ডের চাকুরি বহাল রাখা হয়৷ এতে বন্ধ হয়ে যায় শিক্ষার্থীদের নির্দিষ্ট ক্লাস রুমে কম্পিউটার ক্লাস নেওয়া৷ বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বিশেষ কৌশল অবলম্বন করা হয় ৷ কম্পিউটার সেটটি না কিনে একটি অফিসিয়াল ল্যাপটপ ও প্রজেক্টটাইলের মাধ্যমে পৃথক দিনে শিক্ষার্থীদের পৃথক ক্লাস নেওয়া শুরু হয়েছে৷ এতে গত ৮ মাস থেকে শিক্ষার্থীরা কাঙ্খিত কম্পিউটার শিক্ষা গ্রহন থেকে বঞ্চিত হচ্ছে ৷ শুধু তাই নয় ৷ যে সব শিক্ষার্থীদের বেতন দেওয়ার কথা না তাদেরও বেতন দিতে হচ্ছে এবং বিভিন্ন খাত দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায়ও করারও অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে৷
এসব অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল হামিদ সকল অভিযোগ অস্বীকার করেন৷ ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম রেজা জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা