শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » এতো অপমান কেন ?
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » এতো অপমান কেন ?
শুক্রবার ● ২ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এতো অপমান কেন ?

---এ্যাডভোকেট সিরাজী এম আর মোস্তাক :: ১৯৭১ সালে বাংলাদেশে কারা যুদ্ধাপরাধ করেছে ? কারা ত্রিশ লাখ শহীদের প্রাণ কেড়েছে ও দুই লাখ নারীর ইজ্জত নিয়েছে ? ২৬ শে মার্চ কালো রাতের সূচনাকারী কারা ? পাকিস্তানের ঘাতক সেনাবাহিনী নাকি বাংলাদেশের অসহায় জনগণ ? এ বিষয়ে পৃথিবীর সর্বোচ্চ আদালত তথা আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় কি ? সম্প্রতি শুধুমাত্র বাংলাদেশী যুদ্ধাপরাধীদের সাজা হয়েছে ৷ পাকিস্তানীরা ধোয়া তুলসি পাাতা ৷ এ সংবাদ বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে ৷ সবাই জেনেছে, বাংলাদেশীরাই যুদ্ধাপরাধী; পাকিস্তানিরা নয়৷ বাংলাদেশের ষোল কোটি জনতা যুদ্ধাপরাধী প্রজন্ম আর পাকিস্তানীরা বীরের জাতি ৷ এতে বাংলাদেশের সম্মান বেড়েছে নাকি কমেছে ?

বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ব্যাপক বাড়াবাড়ি শুরু হয়েছে ৷ এ সম্পর্কে কোনো প্রশ্ন করাও আপত্তি ধরা হয়েছে ৷ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত নয় কেন, এ প্রশ্নও করা যাবেনা ৷ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর নাম মুক্তিযোদ্ধা তালিকায় নেই কেন, তাও বলা নিষেধ ৷ ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ সম্বমহারা মা-বোন মুক্তিযোদ্ধা নাকি রাজাকার, এসব প্রশ্ন অপরাধতুল্য ৷ অর্থাত্‍ বর্তমানে যে দুই লাখ মুক্তিযোদ্ধা তালিকা ও কোটা চালু আছে, তাই যথেষ্ট ৷ এ ছাড়া অন্য কাউকে মুক্তিযোদ্ধা বলা যাবেনা, এমনকি দেশনেত্রীকেও নয় ৷ মুক্তিযোদ্ধা কোটা নিয়ে দেশে বৈষম্যের পাহাড় সৃষ্টি হলেও তা নিয়ে মন্তব্য করা অন্যায় ৷ এভাবে ইতিহাসের গতিধারা থেমে দেয়া কি ভালো লক্ষণ ? তাতে বাংলাদেশের মান বাড়ছে নাকি কমছে ?
ইতিহাসের অপমান থেকে বর্তমান অপমান আরো নিকৃষ্ট ৷ বর্তমানে জঙ্গি বিরোধী প্রচারণা শুরু হয়েছে ৷ ১৯৭১ সালেও পাকিস্তান সেনাবাহিনী এদেশের গেরিলা যোদ্ধাদেরকে জঙ্গি হিসেবে নৃশংসভাবে হত্যা করেছে ৷ দীর্ঘ নয়মাস রক্ত-নদী প্রবাহিত করেছে ৷ তারপর বাংলাদেশ স্বাধীন হয়েছে ৷ স্বাধীন দেশে জঙ্গিবাদের উত্‍পত্তি কেন ? যাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নেই, তারা জঙ্গি হতে পারে ৷ স্বাধীনতার চার দশক পরে বাংলাদেশ জঙ্গি কেন ? আমরা কি পরাধীন হয়েছি ? এ অপমান কি কখনো ঘুচবে ?
এক বিদেশি বন্ধু আমাকে বললো, বন্ধু! তোমরাই যুদ্ধাপরাধী প্রজন্ম, পাকিস্তানীরা নয়৷ তোমরা মুক্তিযোদ্ধা বা বীরের জাতি নও, পাকিস্তানীরা বীরের জাতি ৷ আমি বললাম, কিভাবে ? সে বললো, পৃথিবীর সর্বোচ্চ আদালতের রায়ে তোমরাই যুদ্ধাপরাধী; পাকিস্তানীরা নয় ৷ অর্থাত্‍ তোমরাই ত্রিশ লাখ ব্যক্তিকে হত্যা করেছ ও দুই লাখ নারীকে ধর্ষণ করেছ; পাকিস্তানীরা নয় ৷ এমনকি আন্তর্জাতিক আদালতে প্রমাণ হয়েছে, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী একাই বহু নারী ধর্ষণ করেছে ৷ আমি কোনো উত্তর দিতে পারিনি ৷ পৃথিবীর কাছে আমি যুদ্ধাপরাধী প্রজন্ম ৷ এ অপমান আমার বুকের পিঞ্জরে লেগেছে ৷
যারা আন্তর্জতিক আদালতের মাধ্যমে পাকিস্তানীদের পরিবর্তে বাংলাদেশীদেরকে যুদ্ধাপরাধী সাব্যস্ত করেছে, তারা জঘন্য রাষ্ট্রদ্রোহী ৷ তারা বিশ্বাসঘাতক মীর জাফরদের প্রেতাত্মা ৷ তাদেরকে চিহ্নিত করে চিরতরে নির্মূল করা উচিত ৷ তারাই জঙ্গি ৷ তারা বাংলাদেশের মান নষ্টের ঘৃণ্য চক্রান্তে লিপ্ত ৷ তারা যুদ্ধাপরাধ ও জঙ্গিবাদ ছাড়া আরো কতো অপমান যে আমদানি করবে, তার শেষ নেই ৷
এখনই উচিত, বাংলাদেশের বিশ্বাসঘাতক স্বার্থান্বেষী মহলকে চিহ্নিত করা ৷ মুক্তিযুদ্ধের নামে প্রদত্ত সকল সুবিধা বাতিল করা ৷ শুধু দুই লাখ মুক্তিযোদ্ধা তালিকা বা কোটা নয়; বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, জেনারেল ওসমানীসহ ১৯৭১ এর সাড়ে সাত কোটি যোদ্ধা ও শহীদ সবাইকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দেয়া ৷ বাংলাদেশের ষোল কোটি নাগরিককে তাদের প্রজন্ম ঘোষণা করা ৷ এতে বাংলাদেশ যুদ্ধাপরাধী ও জঙ্গি অপমান থেকে সামান্য হলেও রেহাই পাবে ৷
এ্যাডভোকেট সিরাজী এম আর মোস্তাক, হাইকোর্ট,ঢাকা ৷





উপ সম্পাদকীয় এর আরও খবর

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)