শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » ঢাকা » আমি ভঙ্গ করেছি পাকিস্তানের সংবিধান-বাংলাদেশের নয় : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
প্রথম পাতা » ঢাকা » আমি ভঙ্গ করেছি পাকিস্তানের সংবিধান-বাংলাদেশের নয় : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
শনিবার ● ৩ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমি ভঙ্গ করেছি পাকিস্তানের সংবিধান-বাংলাদেশের নয় : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

---

ঢাকা প্রতিনিধি :: (১৯ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৪৭মিঃ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি বলেছেন, আমি ভঙ্গ করেছি পাকিস্তানের সংবিধান-বাংলাদেশের নয়। ১৯৭১ সালে পাকিস্তানের সংবিধান লাথি মেরে ফেলে দিয়ে বঙ্গবন্ধুর বাংলাদেশের সংবিধান হৃদয়ে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করে আসছি। আমার পক্ষে বাংলাদেশের সংবিধান ভঙ্গ করা অসম্ভব। তিনি বলেন, জঙ্গি-সন্ত্রাসবাদ দমনে সকলকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে মুক্তচিন্তা চেতনা সম্পন্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতন্ত্র-সুশাসন ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি বিশ্ববাসীর কাছে রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে।

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ৩ সেপ্টেম্বর সকালে আয়োজিত ‘জঙ্গি-সন্ত্রাস দমনে প্রয়োজন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা বেগম বাবলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শহীদুল হারুন।

সভাপতির বক্তব্যে লায়ন গনি মিয়া বাবুল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বর্তমান দেশের উন্নয়ন অগ্রগতিতে প্রেরণা হিসেবে কাজ করছে। বর্তমান সরকার বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলেই তাদের নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে কাঙ্খিত উন্নয়নের পথে।

এডভোকেট হোসনে আরা বেগম বাবলী এম.পি বলেন, প্রত্যেক বাঙালিকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ ও অনুকরণ করতে হবে। মানবিক মূল্যবোধ সম্পন্ন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর আদর্শের কোন বিকল্প নেই।

আলোচনা শেষে জাতীয় শোক দিবস- ২০১৬ এর মাসব্যাপী কর্মসূচির সমাপণী উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সংগঠনের সদস্য ড. মোঃ আশরাফুজ্জামান মন্ডল সম্প্রতি ডক্টরেট ডিগ্রী অর্জন করায় এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রচার-প্রসারে বিশেষ ভূমিকা রাখায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল তাকে বিশেষ স্মারক সম্মাননা প্রদান করেন।

আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মোঃ তোফাজ্জল হোসেন, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিষ্টার অধ্যক্ষ এম.এম নুরুন্নবী, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক এম.এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রচার সম্পাদক এডভোকেট খান চমন-ই-এলাহী প্রমুখ।





ঢাকা এর আরও খবর

গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান
বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি
মার্কিন  - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান
নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)