শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় রাতের আধাঁরে বিধবার বাড়ী ভাংচুর
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় রাতের আধাঁরে বিধবার বাড়ী ভাংচুর
শনিবার ● ৩ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় রাতের আধাঁরে বিধবার বাড়ী ভাংচুর

---

মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এবার রাতের আধাঁরে এক বয়স্ক বিধবা মহিলার বাড়িঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা৷ গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার আদর্শগ্রাম মধ্যপাড়া আবুল হাশেমের বাড়িতে এ সন্ত্রাসীরা তান্ডব চালিয়ে ৮০ উর্ধ্ব বৃদ্ধার একমাত্র বাড়িটি সম্পূর্ন ধ্বংস করে দেয়৷ সন্ত্রাসীরা শুধু বাড়িঘর ভেঙ্গেই ক্ষান্ত হয়নি ঘরের সব ধরনের মালামালও লুটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে৷ এ ঘটনায় মাটিরাঙ্গায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷
প্রত্যক্ষ দর্শীরা জানায়, মাটিরাঙ্গা পৌরসভার আদর্শগ্রাম মধ্যপাড়া মৃত নুর আহাম্মদের বয়ষ্ক স্ত্রী মাবিয়া বেগম (৮০) দীর্ঘ প্রায় ত্রিশ বছরেরও বেশী সময় ধরে বসবাস করে আসছে বাড়িটিতে ৷ সম্প্রতি স্থানীয় এক আনসার/ভিডিপি সদস্য ও মাটিরাঙ্গা কৃষি ব্যাংক শাখা নৈশ প্রহরী মো: নুরুল হক মাবিয়া বেগমের বাড়িটি দখলের চেষ্টা চালায়৷ এক পর্যায়ে মাবিয়া বেগমকে বাড়িটি ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাওয়ার হুমকিও দেয় সন্ত্রাসীরা ৷ কিন্তু এতেও মাবিয়া বেগম বাড়ি ছেড়ে না যাওয়ায় গত সোমবার রাত ১২টার দিকে দিকে নুরম্নল হকের নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে মাবিয়া বেগমের বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করে৷ নৃশংসতার এখনেই শেষ নয়, পুনরায় যেন বাড়িটি নির্মাণ করতে না পারে ঘরে থাকা সকল প্রকার আসবাবপত্র সহ সব ধরনের মালামাল লুটে নেয় সন্ত্রাসীরা৷ এ ঘটনায় মহিলার ছেলে মো: আব্দুল মান্নান মুনাফ বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি মামলা দায়ের করে৷ স্থানীয় একাধিক ব্যক্তির সাথে আলাপকালে তারা জানায়, লুটপাট ও ভাংচুরের ঘটনা সত্য, আমরা প্রামবাসী এই বর্বর হামলার নিন্দা জানাই৷ দোষীদের শাস্তির দাবী করছি৷
---
এ বিষয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটু জানান, বিষয়টি আমি শুনেছি, ইতিমধ্যে আমাদের একজন অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ তবে আমরা এখনও কোন লিখিত অভিযোগ পাইনি৷ অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে৷
এদিকে অভিযুক্ত নুরুল হক বাড়ীঘর ভেঙ্গে দেয়ার বিষয়টি স্বীকার করে উপরের নির্দেশ পালন ও শালিশী বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে দাবী করেন৷ শালিশী বৈঠক সম্পর্কে স্থানীয় কাউন্সিলরও অবগত রয়েছেন৷ আপনি তাদের সাথে কথা বলেন৷
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মো: মোস্তফা এই প্রতিবেদককে জানান,বাড়ীঘর ভাঙ্গার বিষয়টি আমি ক্ষতিগ্রস্থ পরিবারের পৰ থেকে আমি সরাসরি জানিনা৷ তবে এতটুকু বলতে পারি বিধবা বৃদ্ধ মহিলার বাড়ীটি ভেঙ্গে দেয়াটা কোন ভাবেই মেনে নেয়া যায়না৷ তিনি বলেন,এটা অন্যায় কাজ,এর সঠিক তদনত্ম পুর্বক সমাধান হওয়া প্রয়োজন৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)