শনিবার ● ৩ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » চট্টগ্রামে বাউবি’র ২০ বছর পূর্তি ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
চট্টগ্রামে বাউবি’র ২০ বছর পূর্তি ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
![]()
চট্টগ্রাম প্রতিনিধি :: বয়স পেশা বাধা নয় সবার জন্য শিক্ষা চাই এই শ্লোগান কে সামনে রেখে বাউবির ছাত্র সংগঠন ডাক দিয়ে যাই এর ২০ বছর পূর্তি ও বাউবির এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২০১৬ চট্টগ্রাম রেলওয়ে পাবলিক স্কুল সংলগ্ন মেলা কমিউনিটি সেন্টারে ডাক দিয়ে যাই এর চট্টগ্রাম অঞ্চল (দক্ষিন) এর আয়োজনে ২রা সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়। সংগঠনের চট্টগ্রাম অঞ্চল (দক্ষিন) এর আহবায়ক সৈয়দা শাহানা আরা বেগম সভাপতিত্বতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলওয়ে পাবলিক স্কুলের প্রধান শিক্ষক শাখায়াত হোসেন তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ডাক দিয়ে যাই এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুসলিম আলী, প্রচার সম্পাদক রুপম কান্তি দাশ, চট্টগ্রাম কাজিম আলী স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সদস্য সেলিম উদ্দিন, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ডাক দিয়ে যাই চট্টগ্রাম অঞ্চল (দক্ষিন) এর যুগ্ন আহবায়ক শাহাজান সেলিম। ডাক দিয়ে যাই চট্টগ্রাম অঞ্চল (দক্ষিন) এর আহবায়ক কমিটির সদস্য জনি বড়ুয়ার পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিদুয়ান মিয়া, শফিউল আলম রেজা হায়াৎ খানঁ আনোয়ার হোসেন, সোহাগ, তৌহিদুল আলম, সাংবাদিক সালমান চৌধুরী, সাংবাদিক বাবর মুনাফ, ইকবাল, জহির, মোস্তাফা, হানিফ, মেহেদি, আসিফ, সাথী, শারমিন, কলি, সুমি, জান্নাত সোনিয়া, রুপা, নাইম, শওকত, কামাল প্রমুখ। পড়ে কেক কেটে ডাক দিয়ে যাই এর ২০ বছর পূর্তি উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু