বুধবার ● ৭ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » ঢাকা » জামিন পেলেন সাংবাদিক মাহমুদুর রহমান
জামিন পেলেন সাংবাদিক মাহমুদুর রহমান
ঢাকা প্রতিনিধি :: (২৩ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৪৭মিঃ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টা ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দৈনিক আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
জামিন প্রশ্নে পূর্বে জারি করা রুল নিষ্পত্তি করে ৭ সেপ্টেম্বর বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী।
অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দিন ফকির।
এদিকে মাহমুদুর রহমানের সংশ্লিষ্ট এক আইনজীবী জানিয়েছেন, এই মামলায় জামিন পাওয়ায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে থাকা সব গুলো মামলায় জামিন পেয়েছেন। তাই এখন তার মুক্তি পেতে বাধা নাই। মাহমুদুর রহমানের নামে এই মামলাসহ ৭০টি মামলা রয়েছে বলে জানা গেছে।
সব মামলায় এর আগেই জামিন নিয়েছেন মাহমুদুর রহমান।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর