রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বগুড়া’য় শেষ মুহুতে ঈদ বাজারে টুপি আতর কেনা কাটা জমে উঠেছে
বগুড়া’য় শেষ মুহুতে ঈদ বাজারে টুপি আতর কেনা কাটা জমে উঠেছে

বগুড়া প্রতিনিধি :: (২৭ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৮মি.) আগামীকাল মঙ্গলবার পবিত্র ঈদ-উল-আযহা৷ বগুড়া জেলাসহ গাবতলীতে শেষ মুহুর্তে ঈদ বাজারে টুপি আতর সুরমা-তসবি কেনাকাটা জমে উঠেছে৷ ভিক্ষুক-দুস্থ ও ছিন্নমূল শিশুরা এখন সাহার্য্য (যাকাত) নিতে ধনাঢ়্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরছেন৷ পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে ঘরমুখী মানুষ এখন বাড়ি ফেরার অপেক্ষায়৷ মা-বাবা তাকিয়ে আছে সন্তানের দিকে৷ ঈদের নামাজে সবচেয়ে বেশী প্রয়োজন নতুন টুপি৷ সঙ্গে চাই সুগন্ধী আতর ও সুরমা৷ আর এজন্য শেষ মুহুতে সবাই এখন টুপির দোকানে ভীড় জমাচ্ছেন৷ বগুড়াসহ গাবতলীতে এখন প্রতিটি টুপি ৫০ টাকা থেকে ১শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে৷ বাজারে এসেছে তুর্কি টুপি, আফগান টুপি ও দেশীয় টুপিসহ সুতা দিয়ে হাতের কারু কাজ করা তৈরী টুপি৷ তবে সাদা টুপি বিক্রি হচ্ছে বেশী৷ সবাই সাধ ও সাধ্যের মধ্যে টুপি ক্রয় করতে পাচ্ছে৷ টুপি বিক্রেতা শিপন ও টুকু জানান, টুপি বিক্রিতে লাভ কম৷ তবুও বাজারে বেশী বিক্রি হচ্ছে৷ মার্কেট ছাড়াও ফুটপাতে (ভ্রাম্যমান) দোকানে সাজিয়ে রেখে টুপি আতর সুরমা বিক্রি করা সম্ভব৷ এছাড়াও ঈদগাঁহ মাঠে মুসল্লিদের মাথায় শোভা পাবে বিভিন্ন রকমের টুপি৷ অপরদিকে ছিন্নমুল শিশু ও ভূমিহীন দুস্থ পরিবারগুলো তাদের চাহিদা পুরনে সাহায্য (যাকাত) টাকা সংগ্রহ করতে সমাজের ধনাঢ়্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরতে দেখা যাচ্ছে৷ পুরানো কাপড় পরিস্কার, জুতা কালি করা, আর ঈদের দিনে ভোর সকালে একটু লাভ খাবারের আশায় অভাবি মানুষ গুলো এখন যাকাত বা সাহার্য্য নিতে ব্যসত্ম হয়ে পড়েছেন৷ এদিকে সবার জন্য ঈদ-উল-আযহা’র নামাজে পরিপূর্ণতা ফিরে আনতে ইতিমধ্যে মাঠগুলো নানা রঙ্গে সাজিয়ে তোলা হচ্ছে৷ রাস্তায় তৈরী করা হচ্ছে তোরন ও গেইট ইত্যাদি ৷





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)